1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ১০:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মিয়ানমার সীমান্তে নিরাপত্তা ও নজরদারি জোরদার করেছে সরকার: পররাষ্ট্রমন্ত্রী ‘মানুষ চেয়েছিল ম্যারাডোনার মাথা ভেঙে দেই’ পে-স্কেল বাস্তবায়নে নতুন বাধা, সফটওয়্যার জটিলতায় পেছাল গেজেট পুলিশের উচ্চপর্যায়ে রদবদল, ঢাকায় নতুন ডিআইজি জামায়াত নেতার ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় নালিতাবাড়ীতে প্রতিবাদ মিছিল নালিতাবাড়ীতে মাদকবিরোধী আলোচনা সভা অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক মারা গেছেন পূর্বধলায় প্রশাসনের সেবার মানোন্নয়নে দিকনির্দেশনা, বিভিন্ন সহায়তা ও ক্রীড়া সামগ্রী বিতরণ নকলায় মাদক, দুর্নীতি ও বাল্যবিবাহের বিরুদ্ধে প্রতিবাদ ও আলোচনা সভা নালিতাবাড়ীতে মাদকবিরোধী সচেতনতামূলক আলোচনা সভা

ঝিনাইগাতীতে বিদেশী মদ ও অটোরিকশা ফেলে পালালো মাদক কারবারীরা

  • আপডেট টাইম :: শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫

মোহাম্মদ দুদু মল্লিক, শেরপুর : শেরপুরের সীমান্তবর্তী ঝিনাইগাতী উপজেলার রাংটিয়া এলাকা থেকে আমদানী নিষিদ্ধ ভারতীয় ৪০ বোতল মদসহ একটি অটোরিক্সা জব্দ করেছে র‌্যাব। তবে এসময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে জড়িতরা পালিয়েছে।

শুক্রবার (১৮এপ্রিল) গভীর রাতে এসব মদ ও অটোরিকশা জব্দ করা হয়। উদ্ধারকৃত মদের আনুমানিক বাজার মূল্য ৬০ হাজার টাকা।

প্রেস বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, গোপনে সংবাদের ভিত্তিতে জামালপুর ক্যাম্পের একটি আভিযানিক দল শুক্রবার গভীর রাতে উপজেলার রাংটিয়া এলাকা মাদকবিরোধী অভিযান চালায়। এসময় আমদানী নিষিদ্ধ ভারতীয় ৪০ বোতল মদসহ একটি অটোরিকশা জব্দ করা হয়। তবে অটোরিকশা চালক ও মাদক কারবারীরা র‌্যাবের উপস্থিতি টের পেয়ে সটকে পড়ে। শুক্রবার দুপুরে জব্দকৃত মদ ও অটোরিকশাটি ঝিনাইগাতী থানায় হস্তান্তর করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com