1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৯:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
১৭ বছরের আন্দোলনের পর নতুন বাংলাদেশ গড়ার সুযোগ এসেছে: মির্জা ফখরুল ভারতের জার্সিতে খেলতে নেমেই শচীনের রেকর্ড ভাঙলেন ১৫ বছরের সূর্যবংশী হালুয়াঘাটে এনটিভির ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে নেত্রকোণায় প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত এক অর্থবছরে প্রায় ১৬ কোটি টাকা রাজস্ব আদায় ময়মনসিংহ সদরের এসি ল্যান্ড হুমাইরার বান্দরবানে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ কেএনএর সদস্য আটক সাঙ্গুতে নৌকা চালিয়ে শিক্ষকদের বেতন, এবার জাতীয়করণ হচ্ছে তিন্দু বিদ্যালয় শাহজালাল বিমানবন্দর এলাকায় সাঁড়াশি অভিযান, আটক ৮২ দুর্নীতি-অবহেলায় বদলি নয়, হবে চাকরিচ্যুতি: স্বাস্থ্যমন্ত্রী নকলায় ডোবা থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

আ.লীগের মতো স্বৈরাচারী দলে সাকিবের যাওয়া ঠিক হয়নি : প্রেস সচিব

  • আপডেট টাইম :: শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫

মাগুরা : বাংলাদেশ ক্রিকেটের তারকা সাকিব আল হাসানের রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগে যোগদান নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, “সাকিব একজন জাতীয় আইকন। অথচ তিনি এমন একটি স্বৈরাচারী, গুম-খুনের রাজনীতির দলে যোগ দিয়েছেন—যেটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।”

শুক্রবার (১৮ এপ্রিল) দুপুরে মাগুরা মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

শফিকুল আলম বলেন, “ইলিয়াস আলী ২০১২ সালে গুম হয়েছেন, এছাড়াও বহু গুম-খুনের ঘটনা দেশের মানুষ জানে। এতসব ঘটনার পরও সাকিবের এই সিদ্ধান্ত মানুষ মেনে নিতে পারছে না।”

তিনি আরও বলেন, “আওয়ামী লীগ একটি রক্তচোষা রাজনৈতিক দল। তাদের হাতে হাজারো মানুষের রক্ত। তিন থেকে চার হাজার ছেলে-মেয়েকে খুন করেছে তারা। এ দলের অধিকাংশ নেতাই খুনের দায়ে অভিযুক্ত।”

রাজনীতি করার অধিকার থাকলেও কোন দলে যোগ দিচ্ছেন তা ভেবে দেখা জরুরি—এমন মন্তব্য করে শফিকুল আলম বলেন, “আপনি রাজনীতি করতে পারেন, এটা আপনার অধিকার। কিন্তু আপনি কি সচেতনভাবে একটি জঙ্গি বা খুনি দলে যোগ দেবেন?”

তার এই বক্তব্যে রাজনৈতিক অঙ্গনে আলোড়ন সৃষ্টি হয়েছে। সাকিবের মতো জনপ্রিয় একজন ক্রীড়াবিদের এ ধরনের সিদ্ধান্তে সমালোচনার ঝড় বইছে সামাজিক মাধ্যমেও।

এদিকে মাগুরা মেডিকেল কলেজ পরিদর্শনের সময় তিনি কলেজের অধ্যক্ষ, শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন। প্রেস সচিব বলেন, “মাগুরা মেডিকেল কলেজ ভালোভাবেই চলছে। কর্তৃপক্ষ জানিয়েছে, আপাতত এই কলেজ মার্জ হচ্ছে না।”

সাকিবের রাজনৈতিক সিদ্ধান্ত নিয়ে যেভাবে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ একজন কর্মকর্তা সরাসরি মন্তব্য করলেন, তা নিঃসন্দেহে রাজনৈতিক ও সামাজিক পরিসরে দীর্ঘ আলোচনার জন্ম দেবে বলেই মনে করা হচ্ছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com