1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০২:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
১৭ বছরের আন্দোলনের পর নতুন বাংলাদেশ গড়ার সুযোগ এসেছে: মির্জা ফখরুল ভারতের জার্সিতে খেলতে নেমেই শচীনের রেকর্ড ভাঙলেন ১৫ বছরের সূর্যবংশী হালুয়াঘাটে এনটিভির ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে নেত্রকোণায় প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত এক অর্থবছরে প্রায় ১৬ কোটি টাকা রাজস্ব আদায় ময়মনসিংহ সদরের এসি ল্যান্ড হুমাইরার বান্দরবানে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ কেএনএর সদস্য আটক সাঙ্গুতে নৌকা চালিয়ে শিক্ষকদের বেতন, এবার জাতীয়করণ হচ্ছে তিন্দু বিদ্যালয় শাহজালাল বিমানবন্দর এলাকায় সাঁড়াশি অভিযান, আটক ৮২ দুর্নীতি-অবহেলায় বদলি নয়, হবে চাকরিচ্যুতি: স্বাস্থ্যমন্ত্রী নকলায় ডোবা থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

দাফনের ৯ মাস পর কবর থেকে শহীদের মরদেহ উত্তোলন

  • আপডেট টাইম :: শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫

ঢাকা : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ঢাকা উত্তর বাড্ডা এলাকায় গুলিতে নিহত ভোলার শহীদ ইমন নামে এক শ্রমিকের মরদেহ দাফনের ৯ মাসের মাথায় কবর থেকে উত্তোলন করেছে পুলিশ।

শুক্রবার (১৮ এপ্রিল) বিকেলে নির্বাহী ম্যাজিস্ট্রেট, মামলার তদন্তকারী কর্মকর্তা ও পরিবারের সদস্যদের উপস্থিতিতে ভোলা সদর উপজেলাধীন আলীনগর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সাচিয়া গ্রামে পারিবারিক কবরস্থান থেকে মরদেহটি উত্তোলন করা হয়।

পরে মরদেহটির ময়নাতদন্তের জন্য ভোলার ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে নেওয়া হয়েছে। শহীদ ইমন ওই একই গ্রামের দিনমজুর নান্টু ও পোষাক শ্রমিক কুলসুম বেগম দম্পতির ছেলে।

শহীদের পরিবার জানিয়েছে, গত বছরের জুলাইয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ২০ জুলাই দুপুরে বাসা থেকে বের হন ইমন। ওই দিন বিকেলে ঢাকার উত্তর বাড্ডার জামতলা নামক এলাকার মেইনরোডে গুলিবিদ্ধ হন ইমন। পরে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরের দিন ২১ জুলাই ইমনের মরদেহ ভোলায় তার নিজ গ্রামে এনে দাফন করে পরিবার।

এ ঘটনায় ছেলে হত্যার বিচারের দাবিতে শহীদ ইমনের মা কুলসুম বেগম বাদী হয়ে গত ২৬ সেপ্টেম্বর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান আসামি করে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামালসহ ৯২ জনের নাম উল্লেখ করে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেন।

ভোলা সদর উপজেলার সহকারী কমিশন (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আহসান হাফিজ বলেন, আদালতের নির্দেশে শুক্রবার বিকেলে শহীদ ইমনের মরদেহ কবর থেকে উত্তোলন করা হয়েছে। মরদেহের সুরতহাল করা হয়েছে, ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com