1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ১২:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
১৭ বছরের আন্দোলনের পর নতুন বাংলাদেশ গড়ার সুযোগ এসেছে: মির্জা ফখরুল ভারতের জার্সিতে খেলতে নেমেই শচীনের রেকর্ড ভাঙলেন ১৫ বছরের সূর্যবংশী হালুয়াঘাটে এনটিভির ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে নেত্রকোণায় প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত এক অর্থবছরে প্রায় ১৬ কোটি টাকা রাজস্ব আদায় ময়মনসিংহ সদরের এসি ল্যান্ড হুমাইরার বান্দরবানে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ কেএনএর সদস্য আটক সাঙ্গুতে নৌকা চালিয়ে শিক্ষকদের বেতন, এবার জাতীয়করণ হচ্ছে তিন্দু বিদ্যালয় শাহজালাল বিমানবন্দর এলাকায় সাঁড়াশি অভিযান, আটক ৮২ দুর্নীতি-অবহেলায় বদলি নয়, হবে চাকরিচ্যুতি: স্বাস্থ্যমন্ত্রী নকলায় ডোবা থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

সুন্দরবনে অস্ত্র ও গোলাবারুদসহ করিম শরীফ বাহিনীর ২ সহযোগী আটক

  • আপডেট টাইম :: শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫

নইন আবু নাঈম তালুকদার, শরণখোলা () : সুন্দরবনে অভিযান চালিয়ে অস্ত্র ও গোলাবারুদসহ দুর্ধর্ষ ডাকাত করিম শরীফ বাহিনীর দুই সদস্যকে আটক করেছে কোস্ট গার্ড।

শুক্রবার (১৮ এপ্রিল) রাতে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এক প্রেস বিজ্ঞপ্তিতে সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, সুন্দরবনের আদাচাই ফরেস্ট অফিস সংলগ্ন এলাকায় দুর্ধর্ষ ডাকাত করিম শরীফ বাহিনী তার দলবল নিয়ে অবস্থান করছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (১৮ এপ্রিল) মধ্যরাতে বাংলাদেশ কোস্ট গার্ড বেইস মোংলা ও নৌবাহিনীর সমন্বয়ে যৌথ অভিযান পরিচালিত হয়। এসময় অভিযান পরিচালনাকারী দলের উপস্থিতি টের পেয়ে ডাকাত দলটি বনের ভেতরে পালিয়ে যায়। পরবর্তীতে ঐ এলাকায় সাঁড়াশি অভিযান পরিচালনা করে দুর্ধর্ষ ডাকাত করিম শরীফ বাহিনীর সহযোগী আল আমিনকে ১টি একনলা বন্দুক, ১ রাউন্ড তাজা গোলা ও ৬ রাউন্ড ফাঁকা কার্তুজসহ আটক করা হয়। আটক আল আমিনকে জিজ্ঞেসাবাদের মাধ্যমে খুলনা হতে পুলিশ এবং কোস্ট গার্ডের সমন্বয়ে করিম শরীফ বাহিনীর আরেক সহযোগী রেজাউল গাজী বাবুকে আটক করা হয়।

আটককৃত ব্যক্তিরা দীর্ঘদিন যাবৎ দুর্ধর্ষ ডাকাত করিম শরীফ এর সাথে ডাকাতি এবং ডাকাত দলকে অস্ত্র, গোলাবারুদ ও রসদ দিয়ে সহযোগিতা করছে বলে জানা গেছে। উদ্ধারকৃত অবৈধ অস্ত্র ও অন্যান্য মালামালসহ আটককৃত ব্যক্তিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

বাংলাদেশ কোস্ট গার্ড আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষার্থে আওতাধীন উপকূলীয় ও নদী তীরবর্তী অঞ্চলে ২৪ ঘন্টা ব্যাপী টহল কার্যক্রম অব্যাহত রেখেছে। যার মাধ্যমে এ সকল অঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেকাংশে উন্নত হয়েছে। সুন্দরবনকে দস্যুমুক্ত করতে কোস্ট গার্ডের এরূপ কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলেও জানান কোস্টগার্ডের এ কর্মকর্তা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com