1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৫:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রীকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন চার মুখ, রাতে শপথ মাদকবিরোধী স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে মাদকসহ দুই মাদক কারবারিকে ধরে পুলিশে সোপর্দ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন নবনির্বাচিত রাষ্ট্রপতি নালিতাবাড়ীতে কৃষক-কৃষাণীর মাঝে কাঁঠালের চারা বিতরণ ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে ইসলামী আন্দোলনের বিক্ষোভ নকলায় মাছ ধরতে গিয়ে স্রোতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার ভুয়া খবর বিষয়ক সতর্কবার্তা দিলো ভারতীয় হাইকমিশন শেরপুরে করাতকলে ৫ হাজার টাকা জরিমানা

শ্রীবরদীতে যাত্রী পরিবহনের সময় স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে সচেতনতামূলক সভা

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ৯ জুন, ২০২০

শ্রীবরদী (শেরপুর) : শেরপুরের শ্রীবরদীতে সিএনজি, অটোরিক্সায় যাত্রী পরিবহনের সময় স্বাস্থ্য বিধি মেনে মাস্ক ব্যবহার ও সামাজিক দূরত্ব নিশ্চিত করতে পরিবহন মালিক ও শ্রমিকদের সাথে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদ সম্মেলন কক্ষ সোমেশ্বরীতে উপজেলার সিএনজি-অটোরিক্সা মালিক সমিতি ও শ্রমিকদের নিয়ে এ সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে সচেতনতামূলক বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এডিএম শহিদুল ইসলাম। যাত্রী পরিবহনের সময় স্বাস্থ্য বিধি ও সামাজিক দূরত্ব নিশ্চিত করতে অন্যান্যের মধ্যে বিভিন্ন পরামর্শ মূলক বক্তব্য রাখেন শ্রীবরদী থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ রুহুল আমিন তালুকদার, পৌর মেয়র আবু সাইদ, জেলা পরিষদ সদস্য আবু জাফর, আব্দুল্লাহ হেল আল আমিন, বিশিষ্ট সমাজ সেবক আ’লীগ নেতা মোহাম্মদ আলী লাল প্রমুখ।
উপজেলা নির্বাহী অফিসার নিলুফা আক্তার বলেন, সিএনজি এবং অটোরিক্সায় যাত্রী পরিবহনের সময় এবং বিভিন্ন গণজমায়েত স্থানে স্বাস্থ্য বিধি মেনে মাস্ক ব্যবহার ও সামাজিক দূরত্ব নিশ্চিত করতে প্রশাসনের পাশাপাশি সকল শ্রেণি পেশার লোকজনদের সচেতনভাবে কাজ করতে হবে। সরকারি নির্দেশনা মোতাবেক চালক ও যাত্রীগণ স্বাস্থ্য বিধি না মানলে জনস্বার্থে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হবে। এসময় স্থানীয় সাংবাদিকবৃন্দ ও সিএনজি মালিক সমিতির নেতৃবৃন্দ এবং শ্রমিকরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com