1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৭:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

শ্রীবরদীতে ছাত্রদল নেতার জামায়াতে যোগদান

  • আপডেট টাইম :: শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫

মোহাম্মদ দুদু মল্লিক, শেরপুর : শেরপুরের শ্রীবরদীতে এক ছাত্রদল নেতা আনুষ্ঠানিকভাবে জামায়েত ইসলামিতে যোগদান করেছেন। শুক্রবার (১৮এপ্রিল) রাতে শ্রীবরদী পৌর এলাকার বাহার বাজারে পৌর জামায়েত ইসলামির এক সাধারণ সভায় শেরপুর জেলা জামায়াতের আমির মাওলানা হাফিজুর রহমানের কাছে জামায়াতের সমর্থন ফরম পূরণ করে আনুষ্ঠানিকভাবে জামায়াতে যোগদান করেন তিনি। নব যোগদানকারীকে এসময় ফুলের মালা দিয়ে বরণ করে নেয়া হয়।

সদ্য যোগদানকারী আব্দুল মুন্নাফ শ্রীবরদী উপজেলার কুড়িকাহনীয়া ইউনিয়ন শাখা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

এসময় শেরপুর জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য হাফেজ মাওলানা মোঃ আঃ রহমান, শ্রীবরদী উপজেলা আমির মোঃ আজহারুল ইসলাম মিষ্টার, উপজেলা যুব বিভাগের সভাপতি আমির হামজা মিষ্টার, উপজেলা যুব বিভাগের সেক্রেটারি মোঃ জাকির হোসেন, পৌর জামায়াতের আমির মাওলানা মোঃ তাহেরুল ইসলাম, পৌর জামায়াতের সেক্রেটারি মুফতি মোশারফ হোসেন, পৌর যুব বিভাগের সভাপতি মোঃ শাহজাহান কবির, পৌর যুব বিভাগের সেক্রেটারি মোঃ মনিরুল ইসলামসহ অনেকেই উপস্থিত ছিলেন।

এ প্রসঙ্গে জামায়াতে যোগদানকারী আব্দুল মুন্নাফ বলেন, দীর্ঘদিন বিএনপির ছাত্র সংগঠন ছাত্রদলের সঙ্গে সম্পৃক্ত থেকে ছাত্রদলের রাজনীতি করেছি। জামায়াতের নীতি ও আদর্শ আমার কাছে ভালো লাগায় জামায়েতে যোগদান করলাম। বাকি জীবন আমি জামায়াতের সাথেই থাকবো।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com