1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৭ জুন ২০২৬, ১০:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

ছয় দফা দাবিতে রোববার দেশজুড়ে মহাসমাবেশের ঘোষণা

  • আপডেট টাইম :: শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫

বাংলার কাগজ ডেস্ক : কারিগরি শিক্ষার্থীদের ছয় দফা দাবি আদায়ের আন্দোলন আরও বেগবান হচ্ছে। ‘রাইজ ইন রেড’ স্লোগানে উত্তাল ঢাকার রাজপথে এবার মহাসমাবেশের ডাক এসেছে। আগামীকাল রোববার দেশের প্রতিটি অঞ্চলে একযোগে এই কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।

শনিবার (১৯ এপ্রিল) দুপুরে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে মানববন্ধন শেষে আন্দোলনের এই নতুন ধাপের ঘোষণা দেন কারিগরি ছাত্র আন্দোলনের প্রতিনিধি ও ওই প্রতিষ্ঠানের শিক্ষার্থী জোবায়ের পাটোয়ারী।

তিনি বলেন, “আমরা আলোচনায় আগ্রহী, তবে দাবি না মানা পর্যন্ত রাজপথ ছাড়ছি না। কুমিল্লার ঘটনায় যারা হামলা করেছে, তাদের বিচার ও আহতদের সুচিকিৎসা নিশ্চিত করতে হবে।”

তেজগাঁওয়ের ঢাকা পলিটেকনিকের মূল ফটকে শিক্ষার্থীরা মানববন্ধনে অংশ নেন। ‘রক্তে আগুন লেগেছে’, ‘দেশ গড়ার হাতিয়ার’, ‘শেষ হয়নি যুদ্ধ’—এমন নানা প্রতিবাদী স্লোগানে মুখরিত হয় এলাকাটি। এর আগে, কুমিল্লায় শিক্ষার্থীদের কর্মসূচিতে হামলার প্রতিবাদেই ‘রাইজ ইন রেড’ ব্যানারে এই কর্মসূচি পালিত হয়।

শুক্রবার ছয় দফা দাবি আদায়ে কাফনের কাপড় মাথায় বেঁধে পলিটেকনিক শিক্ষার্থীরা রাজধানীতে গণমিছিল করেন। আন্দোলনের মূল দাবি থাকছে: ডিপ্লোমা শিক্ষার্থীদের স্বীকৃতি ও মর্যাদা নিশ্চিত করা, চাকরির বয়সসীমা বৃদ্ধি, কারিগরি শিক্ষা ব্যবস্থার আধুনিকীকরণ, ও কোর্স আপগ্রেডেশনসহ নানা কাঠামোগত সংস্কার।

বৃহস্পতিবার রাতে দেশের বিভিন্ন পলিটেকনিক ইনস্টিটিউটে একযোগে মশাল মিছিল করেন শিক্ষার্থীরা। এর আগের দিন শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠক হলেও কোনো আশ্বাসে সন্তুষ্ট না হয়ে তারা আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দেন।

ছাত্রদের এই ধারাবাহিক কর্মসূচি নতুন মাত্রা নিয়েছে এবং আগামীকাল দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে মহাসমাবেশের মাধ্যমে আরও বড় রূপ পেতে যাচ্ছে। শিক্ষার্থীরা বলছেন, দাবি না মানা পর্যন্ত আন্দোলন থামবে না।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com