1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
১৭ বছরের আন্দোলনের পর নতুন বাংলাদেশ গড়ার সুযোগ এসেছে: মির্জা ফখরুল ভারতের জার্সিতে খেলতে নেমেই শচীনের রেকর্ড ভাঙলেন ১৫ বছরের সূর্যবংশী হালুয়াঘাটে এনটিভির ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে নেত্রকোণায় প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত এক অর্থবছরে প্রায় ১৬ কোটি টাকা রাজস্ব আদায় ময়মনসিংহ সদরের এসি ল্যান্ড হুমাইরার বান্দরবানে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ কেএনএর সদস্য আটক সাঙ্গুতে নৌকা চালিয়ে শিক্ষকদের বেতন, এবার জাতীয়করণ হচ্ছে তিন্দু বিদ্যালয় শাহজালাল বিমানবন্দর এলাকায় সাঁড়াশি অভিযান, আটক ৮২ দুর্নীতি-অবহেলায় বদলি নয়, হবে চাকরিচ্যুতি: স্বাস্থ্যমন্ত্রী নকলায় ডোবা থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

পুকুরে মিলল ৩২৬ রাউন্ড সরকারি গুলি

  • আপডেট টাইম :: রবিবার, ২০ এপ্রিল, ২০২৫

মুন্সীগঞ্জ : মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে আলফাজ উদ্দিনের পুকুর থেকে ৩২৬ রাউন্ড সরকারি গুলি উদ্ধার করা হয়েছে। শনিবার (১৯ এপ্রিল) রাত ১০টার দিকে উপজেলার দক্ষিণ পাইকপাড়া এলাকা থেকে এসব গুলি উদ্ধার করেছে গোয়েন্দা পুলিশ। টঙ্গীবাড়ী থানার ওসি মহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

এক বিজ্ঞপ্তিতে পুলিশ জানিয়েছে, টঙ্গীবাড়ি উপজেলার দক্ষিণ পাইকপাড়া গ্রামের আলফাজ উদ্দিনের পুকুরের দক্ষিণ পাশে বুক সমান পানির নিচে রশি দিয়ে গাছের ডালের সঙ্গে আটকানো প্লাস্টিকের বস্তায় রক্ষিত একটি টিনের বাক্সে ৩২৬ রাউন্ড চায়না রাইফেলের গুলি পরিত‍্যক্ত অবস্থায় ছিলো। পরে গোপন সংবাদের ভিত্তিতে গুলিগুলো উদ্ধার করা হয়েছে।

ধারণা করা হচ্ছে, গত বছরের ৫ আগস্ট থানা থেকে লুট হওয়া এসব গুলি কোনো দুষ্কৃতিকারী অসৎ উদ্দেশ্যে ওই স্থানে পানির নিচে লুকিয়ে রেখেছিল।

টঙ্গীবাড়ী থানার ওসি মহিদুল ইসলাম বলেন, পুকুরের নিচ থেকে গোয়েন্দা পুলিশ গুলিগুলো উদ্ধার করেছে। ওগুলো সরকারি গুলি ছিল বলেও জানিয়েছেন তিনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com