1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ১১:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মৃত্যুর পর মরদেহ এফডিসিতে না নেওয়ার অনুরোধ রোজিনার যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম বিশ্বকাপ ইতিহাসে অনন্য রেকর্ড গড়লো স্পেন সাভারে এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণ, আহত কয়েকজন বাল্যবিবাহ প্রতিরোধে শেরপুরে নারী ফুটবলারদের বাইসাইকেল প্রদান মাদ্রাসাগুলোতে স্কুলের তুলনায় অনেক ভালো লেখাপড়া হয়: মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে তুমুল সংঘর্ষ, আহত ৪০ শ্রীবরদীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত ঝিনাইগাতীতে তিন ভিক্ষুক পেলেন দোকানের মালামাল, একজন অটোরিকশা বেতনের ১০ শতাংশ সরকারি কোষাগারে ফিরিয়ে দেন প্রধানমন্ত্রী

বিয়ের আসরে মেয়ের বদলে কনে হয়ে বসলেন মা

  • আপডেট টাইম :: রবিবার, ২০ এপ্রিল, ২০২৫

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের উত্তর প্রদেশে এক বিয়ের আসরে ঘটেছে অবিশ্বাস্য এক কাণ্ড। বিয়ের সব প্রস্তুতি ছিল মেয়েকে ঘিরে, অথচ বিয়ের পর দেখা গেল কনে আসলে তার মা। ঘটনাটি ঘটেছে মীরাট জেলার ব্রহ্মপুরী এলাকায়। খবর এনডিটিভির।

২২ বছর বয়সী মোহাম্মদ আজিমের বিয়ে নির্ধারিত ছিল শামলি জেলার ২১ বছর বয়সী মানতাশার সঙ্গে। দিনও চূড়ান্ত ছিল—৩১ মার্চ। সবকিছু পরিকল্পনামতো চললেও আচমকা মোড় নেয় পরিস্থিতি।

বিয়ের সময় কাজি যখন কনের নাম বলেন ‘তাহিরা’, তখনই আজিমের মনে সন্দেহ জাগে। কারণ তিনি জানতেন তার কনের নাম মানতাশা। তবে তখন কিছু বলার সুযোগ না থাকায় বিষয়টি এড়িয়ে যান। কিন্তু বিয়ের আনুষ্ঠানিকতা শেষ করে কনের ঘোমটা তোলার পর চমকে ওঠেন আজিম।

ঘোমটার আড়ালে ছিলেন মানতাশার মা, ৪৫ বছর বয়সী বিধবা তাহিরা। কনের পরিবর্তে তার মায়ের সঙ্গে বিয়ে সম্পন্ন হয়েছে বুঝতে পেরে ক্ষোভে ফেটে পড়েন আজিম।

তিনি অভিযোগ করেন, এই বিয়ে ছিল সুপরিকল্পিত প্রতারণা। তার ভাই নাদিম এবং ভাবি সাইদা এই ফাঁদ পেতেছিলেন। আজিম জানান, তিনি প্রতিবাদ করলে ভাই ও ভাবি তাকে ধর্ষণের মিথ্যা মামলায় ফাঁসানোর হুমকি দেন।

আজিম আরও বলেন, এই বিয়ের পেছনে ৫ লাখ টাকার লেনদেনও হয়েছিল। এ নিয়ে তিনি পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন।

তবে ব্রহ্মপুরীর সার্কেল অফিসার সৌম্য আস্থানা জানান, বিষয়টি নিয়ে উভয়পক্ষের মধ্যে আপসে সমাধান হয়েছে। আজিম তার অভিযোগ প্রত্যাহার করে নিয়েছেন এবং এখন আর কোনো আইনি পদক্ষেপ নিতে চান না।

ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়। অনেকেই একে বাস্তবের সিনেমার চিত্র বলেও মন্তব্য করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com