1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৯:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম বিশ্বকাপ ইতিহাসে অনন্য রেকর্ড গড়লো স্পেন সাভারে এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণ, আহত কয়েকজন বাল্যবিবাহ প্রতিরোধে শেরপুরে নারী ফুটবলারদের বাইসাইকেল প্রদান মাদ্রাসাগুলোতে স্কুলের তুলনায় অনেক ভালো লেখাপড়া হয়: মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে তুমুল সংঘর্ষ, আহত ৪০ শ্রীবরদীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত ঝিনাইগাতীতে তিন ভিক্ষুক পেলেন দোকানের মালামাল, একজন অটোরিকশা বেতনের ১০ শতাংশ সরকারি কোষাগারে ফিরিয়ে দেন প্রধানমন্ত্রী নকলায় দীর্ঘদিনের ভাঙা সড়ক সংস্কার করলেন ইউপি চেয়ারম্যান প্রার্থী সবুজ, স্বস্তিতে এলাকাবাসী

অস্ট্রেলিয়ায় উপকূলে বিশাল ঢেউ, প্রাণ গেল ৫ জনের

  • আপডেট টাইম :: রবিবার, ২০ এপ্রিল, ২০২৫
আন্তর্জাতিক ডেস্ক : অস্ট্রেলিয়ার বিভিন্ন অংশে বিশাল ঢেউ আঘাত হানায় পাঁচজনের মৃত্যু হয়েছে এবং আরো দুজন নিখোঁজ রয়েছেন। বিবিসি শনিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।প্রতিবেদন অনুসারে, নিউ সাউথ ওয়েলস ও ভিক্টোরিয়া রাজ্যের উপকূলীয় এলাকায় এখনো দুজন নিখোঁজ। দক্ষিণ নিউ সাউথ ওয়েলসের টাথরার কাছে শনিবার পানি থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়।

এর এক দিন আগেই রাজ্যটিতে পৃথক ঘটনায় ৫৮ বছর বয়সী এক জেলে ও আরো দুই পুরুষের মৃতদেহ পাওয়া যায়।

এ ছাড়া সিডনির কাছে পানিতে ভেসে যাওয়া এক ব্যক্তিকে উদ্ধারে তল্লাশি চলছে। অন্যদিকে শুক্রবার ভিক্টোরিয়ার সান রেমোতে একদল লোক সাগরে ভেসে গেলে এক নারী মারা যান ও এক পুরুষ এখনো নিখোঁজ।

ভিক্টোরিয়া পুলিশ জানিয়েছে, ‘নারীদের একজন নিজে নিজে উপকূলে ফিরে আসতে পারলেও অন্য নারী ও পুরুষ তা পারেননি।’ভিক্টোরিয়ার প্রিমিয়ার জাসিনতা অ্যালান ঘটনাটিকে ‘ইস্টার সপ্তাহান্তের করুণ সূচনা’ বলে উল্লেখ করেন। খ্রিস্টানদের জন্য ইস্টার একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসব, যা রবিবার উদযাপিত হবে।

তিনি আরো বলেন, ‘এভাবে কেউ প্রাণ হারালে তা খুবই মর্মান্তিক ঘটনা, আর সামনে হয়তো আরো দুঃসংবাদ অপেক্ষা করছে।’অস্ট্রেলিয়ার পূর্বাঞ্চলজুড়ে বিপজ্জনক ঢেউ আছড়ে পড়ছে। দাতব্য সংস্থা সার্ফ লাইফ সেভিং অস্ট্রেলিয়ার প্রধান অ্যাডাম ওয়েয়ার ছুটির দিনে ঘুরতে যাওয়া মানুষদের টহল দেওয়া সৈকতে যাওয়ার পরামর্শ দিয়েছেন। তিনি জানান, গত ১০ বছরে টহলবিহীন সৈকতে ৬৩০ জনের মৃত্যু হয়েছে।

ওয়েরার আরো বলেন, ‘তবে উপকূলীয় জায়গাগুলোতে অনেক ধরনের বিপদ থাকে—কিছু দৃশ্যমান, কিছু নয়। এ জন্য আমরা একটা সাধারণ পরামর্শ দিই : থামুন, চারপাশ দেখুন এবং বাঁচুন।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com