
শেরপুর : শেরপুর সদর উপজেলার তাতালপুর এলাকায় মির্জাপুর কান্দিপাড়া বিএম কলেজ রাস্তার পাশের ধান খেত থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে সদর থানা পুলিশ।
সোমবার (২১ এপ্রিল) সকালে রাস্তার পাশের ধান খেতে মরদেহটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা সদর থানায় খবর দিলে পুলিশ ওই মরদেহ উদ্ধার করে। মরদেহের গলায় রশি পেঁচানো ছিল।
প্রাথমিকভাবে ধারণা করা, হচ্ছে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। তার বয়স আনুমানিক ৪০ বছর। এ রিপোর্ট লেখা পর্যন্ত মরদেহর পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। খবর পেয়ে শেরপুর জেলা পুলিশ সুপার আমিনুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
এলাকাবাসী জানান, তাতালপুর মির্জাপুর সড়কের পাশে সকাল ৮টার দিকে স্থানীয় লোকজন অজ্ঞাত ব্যক্তি মরদেহ পড়ে থাকতে দেখলে ঘটনা জানাজানি হয়। পরে খবর পেয়ে মরদেহ দেখতে উৎসুক জনতা ভিড় জমায়।