
সুমন মিয়া, বকশীগঞ্জ (জামালপুর) : বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখা জাতীয়তাবাদী ছাত্রদল নেতা ও প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের মেধাবী ছাত্র জাহিদুল ইসলাম পারভেজকে নৃশংসভাবে হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে জামালপুরের বকশীগঞ্জে মানববন্ধন করেছেন জাতীয়তাবাদী ছাত্রদল ।
সোমবার (২১ এপ্রিল) দুপুরে বকশীগঞ্জ সরকারি কিয়ামত উল্লাহ কলেজ মাঠে জাতীয়তাবাদী ছাত্রদল উপজেলা শাখা, পৌর শাখা ও কলেজ শাখার আয়োজনে ঘন্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন- জেলা ছাত্র দলের সহ সভাপতি ইমরান হোসেন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জুবাইদুল ইসলাম শমীম, বিমানবন্দর থানা ছাত্র দলের সদস্য সচিব মেহেদি হাসান তালুকদার, উপজেলা ছাত্র দলের যুগ্মআহ্বায়ক গাজী নাজমুল হাসান নয়ন, পৌর ছাত্রদলের আহ্বায়ক শাহীন আল মামুন, পৌর যুগ্মআহ্বায়ক রিয়াদুল হাসান, সরকারি কিয়ামত উল্লাহ কলেজ ছত্রদলের সিনিয়র যুগ্মআহ্বায়ক মাহমুদুর হাসান আকিব, কলেজ ছাত্রদলের যুগ্মআহ্বায়ক শাকিল মিয়া।
এসসয় জেলা ছাত্রদলের সহ সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন, উপজেলা ছাত্রদলের যুগ্মআহ্বায়ক আশরাফুল ইসলাম রবিন, পৌর ছাত্রদলের যুগ্মআহ্বায়ক সিয়াম সিদ্দিকি, কলেজ ছাত্রদলের যুগ্মআহ্বায়ক মঈন সর্দার, বাাট্টাজোড় ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ইসরাফিল আকন্দ, নিলক্ষিয়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মিজানুর রহমান, মেরুরচর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রহমত আলী, বকশীগঞ্জ সদর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক রিয়াদ হাসান উপস্থিত ছিলেন।
বক্তারা ছাত্রদল নেতা জাহিদুল হাসান পারভেজের হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার, দৃষ্টান্তমূলক বিচার ও শাস্তির দাবি করেন।