1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৫:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
১৭ বছরের আন্দোলনের পর নতুন বাংলাদেশ গড়ার সুযোগ এসেছে: মির্জা ফখরুল ভারতের জার্সিতে খেলতে নেমেই শচীনের রেকর্ড ভাঙলেন ১৫ বছরের সূর্যবংশী হালুয়াঘাটে এনটিভির ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে নেত্রকোণায় প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত এক অর্থবছরে প্রায় ১৬ কোটি টাকা রাজস্ব আদায় ময়মনসিংহ সদরের এসি ল্যান্ড হুমাইরার বান্দরবানে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ কেএনএর সদস্য আটক সাঙ্গুতে নৌকা চালিয়ে শিক্ষকদের বেতন, এবার জাতীয়করণ হচ্ছে তিন্দু বিদ্যালয় শাহজালাল বিমানবন্দর এলাকায় সাঁড়াশি অভিযান, আটক ৮২ দুর্নীতি-অবহেলায় বদলি নয়, হবে চাকরিচ্যুতি: স্বাস্থ্যমন্ত্রী নকলায় ডোবা থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

আওয়ামী লীগ নেত্রীর সাথে অনৈতিক সম্পর্কের অভিযোগে ওসি আটক!

  • আপডেট টাইম :: সোমবার, ২১ এপ্রিল, ২০২৫

শরণখোলা (বাগেরহাট) : বাগেরহাটের শরণখোলায় এক আওয়ামী লীগ নেত্রীর বাড়িতে অনৈতিক সম্পর্কের অভিযোগে নড়াইল জেলার একজন পুলিশ পরিদর্শককে স্থানীয়রা আটক করেছে। সোমবার দিবাগত রাত ১টার দিকে উপজেলার উত্তর রাজাপুর এলাকার একটি বাড়ি থেকে তাকে আটক করা হয়।

জানা গেছে, অভিযুক্ত পুলিশ কর্মকর্তা মফিজুর রহমান শেখ (৫৪) নড়াইল সদর থানায় তদন্ত ওসির দায়িত্বে রয়েছেন।

অভিযোগ রয়েছে, স্থানীয় আওয়ামী লীগ নেত্রী পারভীন আক্তারের সঙ্গে তার দীর্ঘদিনের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। পারভীনের স্বামী দেশের বাইরে অবস্থান করছেন। আর এই সুযোগে ওসি মফিজুর নিয়মিত ওই বাড়িতে আসতেন বলে জানিয়েছেন এলাকাবাসী। রাতের অন্ধকারে সন্দেহজনকভাবে প্রবেশ করতে দেখে স্থানীয়রা তাকে আটক করে এবং পরে পুলিশে সোপর্দ করে। ঘটনার খবর ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শহীদুল্লাহ বিষয়টি নিশ্চিত করে জানান, এলাকাবাসীর ফোন পেয়ে ঘটনাস্থলে পুলিশ যায় এবং অভিযুক্ত কর্মকর্তাকে থানায় নিয়ে আসে। তার বিরুদ্ধে প্রাথমিক তদন্ত শুরু হয়েছে এবং এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com