1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৭:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

আন্তঃকলেজ উপস্থিত বক্তৃতায় বিভাগীয় পর্যায়ে দ্বিতীয় অভিজিৎ

  • আপডেট টাইম :: সোমবার, ২১ এপ্রিল, ২০২৫

বাংলার কাগজ ডেস্ক : জাতীয় বিশ্ববিদ্যালয়ের আয়োজনে বিভাগীয় পর্যায়ে অনুষ্ঠিত আন্তঃকলেজ উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতায় ময়মনসিংহ বিভাগে দ্বিতীয় স্থান অর্জন করেছে সরকারি নাজমুল স্মৃতি কলেজের শিক্ষার্থী অভিজিৎ সাহা। রবিবার ময়মনসিংহের মুমিনুন্নিসা সরকারি মহিলা কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় বিভাগের বিভিন্ন সরকারি ও বেসরকারি কলেজের প্রতিযোগীরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুমিনুন্নিসা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. মালেকা বিলকিস। প্রধান সমন্বয়কের দায়িত্বে ছিলেন বাংলা বিভাগের অধ্যাপক মোঃ এনামুল হক। শিক্ষক পর্ষদ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন সমাজবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মোঃ আনোয়ার হোসেন এবং অনুষ্ঠানের আহ্বায়ক ছিলেন বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ আশরাফুল হক। জাতীয় বিশ্ববিদ্যালয়ের আয়োজনে বিভাগীয় পর্যায়ে অনুষ্ঠিত আন্তঃকলেজ উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে আনন্দমোহন কলেজ, দ্বিতীয় সরকারি নাজমুল স্মৃতি কলেজ ও তৃতীয় আশেক মাহমুদ কলেজের শিক্ষার্থী।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com