1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
১৭ বছরের আন্দোলনের পর নতুন বাংলাদেশ গড়ার সুযোগ এসেছে: মির্জা ফখরুল ভারতের জার্সিতে খেলতে নেমেই শচীনের রেকর্ড ভাঙলেন ১৫ বছরের সূর্যবংশী হালুয়াঘাটে এনটিভির ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে নেত্রকোণায় প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত এক অর্থবছরে প্রায় ১৬ কোটি টাকা রাজস্ব আদায় ময়মনসিংহ সদরের এসি ল্যান্ড হুমাইরার বান্দরবানে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ কেএনএর সদস্য আটক সাঙ্গুতে নৌকা চালিয়ে শিক্ষকদের বেতন, এবার জাতীয়করণ হচ্ছে তিন্দু বিদ্যালয় শাহজালাল বিমানবন্দর এলাকায় সাঁড়াশি অভিযান, আটক ৮২ দুর্নীতি-অবহেলায় বদলি নয়, হবে চাকরিচ্যুতি: স্বাস্থ্যমন্ত্রী নকলায় ডোবা থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

সাভারে এসএসসি পরীক্ষার হলে গাফলতি, সাত শিক্ষক বহিষ্কার

  • আপডেট টাইম :: সোমবার, ২১ এপ্রিল, ২০২৫

সাভারে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষা চলাকালে অ্যান্ড্রয়েড মোবাইল ফোন নিয়ে প্রবেশ ও দায়িত্ব পালনের গাফলতির অভিযোগে সাত পরিদর্শককে পরীক্ষা কার্যক্রম থেকে বহিষ্কার করেছে প্রশাসন। এছাড়াও দায়িত্ব পালনের গাফিলতির অভিযোগে কেন্দ্র সচিবকে অব্যাহতি প্রদান করা হয়েছে।

সোমবার (২১ এপ্রিল) রাত ৮টার দিকে সাভার উপজেলা উচ্চ মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা লিয়াকত আলী এ তথ্য নিশ্চিত করেন। এর আগে দুপুরে এসএসসির গণিত পরীক্ষা চলাকালে সাভার বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, গণিত পরীক্ষা চলাকালে আ্যন্ড্রয়েড মোবাইল ফোন নিয়ে কেন্দ্রে প্রবেশ করায় সাভার উচ্চ বালিকা বিদ্যালয়ের চুক্তিভিত্তিক সহকারী শিক্ষক এনাম আহম্মেদ ও আনিছ মোমোরিয়াল স্কুলের সহকারী শিক্ষক তমাল হোসেনকে বহিষ্কার করা হয়।

এছাড়া দায়িত্ব পালনে অবহেলার অভিযোগে বেগুনবাড়ি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. আল মাহমুদ, গোপালবাড়ী নবীন প্রগতি স্কুল অ্যান্ড কলেজের সহকারী শিক্ষক কামরুন্নাহার রুমি, বাড্ডা উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের সহকারী শিক্ষক মো. ইমরান হোসেন, ভাকুর্তা ইউনিয়ন স্কুল অ্যান্ড কলেজের সহকারী শিক্ষক নুপুর মল্লিক ও রাশিদা বেগমকে তাৎক্ষণিকভাবে পরীক্ষা কার্যক্রম থেকে বহিষ্কার করা হয়।

অপরদিকে এক অফিস আদেশে কেন্দ্র সচিবকে অব্যাহতি প্রদান করা হয়েছে। সেখানে বলা হয়েছে, দায়িত্ব পালনে গাফিলতির কারণে সাভার উচ্চ বালিকা বিদ্যালয়ের কেন্দ্র-২ এর কেন্দ্র সচিব এসএম রফিকুজ্জামানকে কেন্দ্র সচিবের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। একই সাথে এ পদে নতুন করে দায়িত্ব দেওয়া হয়েছে সাভার উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের উপজেলা একাডেমিক সুপারভাইজার মনোয়ারা আক্তারকে।

সাভার উপজেলা উচ্চ মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা লিয়াকত আলী বলেন, পরীক্ষার হল কেন্দ্রে অ্যান্ড্রয়েড মোবাইল নিয়ে প্রবেশ ও দায়িত্বে গাফিলতির অভিযোগে সাত পরিদর্শকে বহিষ্কার করা হয়েছে। একই সাথে কেন্দ্র সচিবকে দায়িত্বের গাফিলতির অভিযোগ এনে অব্যাহতি দেওয়া হয়েছে বলে জানান তিনি।

সাভার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আবু বকর সরকার বলেন, অ্যান্ড্রয়েড মোবাইল ফোন নিয়ে পরীক্ষার হল কক্ষে প্রবেশ ও দায়িত্বের গাফিলতির অভিযোগে কেন্দ্র সচিব দুজনকে বহিষ্কার করেন। একই সাথে পরীক্ষার হলে শিক্ষার্থীরা একে অপরের খাতা দেখে লেখায় শিক্ষকের সমর্থন ও দায়িত্বে গাফিলতির অভিযোগে কেন্দ্র সচিব আরো পাঁচজনকে বহিষ্কার করেছে। পরে বিকেলে কেন্দ্র সচিবের দায়িত্ব অবহেলার কারণে তাকেও দায়িত্ব থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে বলে জানান নির্বাহী এই কর্মকর্তা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com