1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৭:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

নালিতাবাড়ীতে অবৈধ বালু উত্তোলনের দায়ে জরিমানা, সরঞ্জাম ধ্বংস

  • আপডেট টাইম :: বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫

নালিতাবাড়ী (শেরপুর) : ভোগাই নদীর বিভিন্ন স্থান থেকে অবৈধভাবে বালু উত্তোলনবিরোধী ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়েছে উপজেলা প্রশসান।

মঙ্গলবার (২২ এপ্রিল) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত এ অভিযান পরিচালনা করেন শেরপুরের নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তার ববি এবং সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান।

প্রশাসন জানায়, ভোগাই নদীর রাবার ড্যাম, রাজা খালপাড় ও ফকিরপাড়া এলাকায় বারবার অভিযানের পরও অবৈধ বালু উত্তোলনকারীরা অবৈধভাবে বালু উত্তোলন চালিয়ে আসছিল। এরই প্রেক্ষিতে মঙ্গলবার দুপুরে ওইসব এলাকায় অভিযান পরিচালনা করা হয়। সন্ধ্যা পর্যন্ত চলা এ অভিযানে অবৈধভাবে বালু উত্তোলনে জড়িত ইউসুফ আলী (৩৮) নামে একজনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও এসব স্থানে বালু উত্তোলনে ব্যবহৃত শ্যালুচালিত ১৪টি মিনি ড্রেজার, ১৮টি বাঁশের মাচা ও অসংখ্য পাইপ অপসারণ করা হয়। এসময় আইনশৃঙ্খলা বাহিনী ছাড়াও আনসার সদস্য ও স্বেচ্ছাসেবীরা অভিযানে অংশ নেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com