1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৭:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

ঝিনাইগাতী সীমান্তে ভারতীয় মদ ও গরু জব্দ

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫

দুদু মল্লিক, শেরপুর : শেরপুরের ঝিনাইগাতী সীমান্তে পৃথক অভিযান চালিয়ে আমদানি নিষিদ্ধ বিভিন্ন ব্র্যান্ডের ভারতীয় ৪৯৭ বোতল মদসহ দুটি ভারতীয় গরু জব্দ করেছে তাওয়াকুচা বিওপি।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) ভোরে উপজেলার ছোট গজনী এলাকা থেকে মদ এবং খাড়ামোড়া এলাকা থেকে দুটি ভারতীয় গরুী জব্দ করা হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তাওয়াকুচা বিওপি’র ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার রবিউল ইসলামের নেতৃত্বে বিজিবি’র দুটি টহল দল ছোট গজনী ও খাড়ামোড়া এলাকায় পৃথক অভিযান চালানো হয়। অভিযানকালে ছোট গজনী এলাকা থেকে ভারতীয় ৪৯৭ বোতল মদ এবং খাড়ামোড়া এলাকা থেকে দুটি ভারতীয় গরু জব্দ করা হয়। তবে বিজিবি’র উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যায়। জব্দকৃত মদ ও গরুর বাজার মূল্য প্রায় সাড়ে ৯ লাখ টাকা বলে জানায় বিজিবি।

এ বিষয়ে আইনী ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন ময়মনসিংহ ব্যাটালিয়ন ৩৯ বিজিবি’র অধিনায়ক ল্যাফটেন্যান্ট কর্নেল মুহাম্মদ সানবীর হাসান মজুমদার।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com