
নালিতাবাড়ী (শেরপুর) : বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা কেন্দ্র (বিনা) এর গবেষণা কার্যক্রম শক্তিশালীকরণ প্রকল্পের আওতায় শেরপুর জেলায় কর্মরত উপ-সহকারী কৃষি কর্মকর্তাদের নিয়ে আজ (২৪ এপ্রিল, বুধবার) প্রশিক্ষণের আয়োজন করেছে বিনা উপকেন্দ্র নালিতাবাড়ী।
“বিনা উদ্ভাবিত স্বল্প জীবনকালীন ও উচ্চ ফলনশীল জাতসমূহের পরিচিতি, চাষাবাদ কলাকৌশল, বীজ উৎপাদন ও সংরক্ষণ” শীর্ষক এ প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণমূলক বক্তব্য রাখেন বিনা ময়মনসিংহের পরিচালক ড. মোঃ আজিজুল হক।
প্রকল্প পরিচালক ড. মাহবুবুল আলম তরফদারের সভাপতিত্বে অন্যান্যের মাঝে প্রশিক্ষণ প্রদান করেন- উপ-প্রকল্প পরিচালক ড. মোঃ আশিকুর রহমান, ঊর্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা একেএম জোনায়েদ-উল-নূর, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল ওয়াদুদ, বিনা উপ-কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ফরহাদ হোসেন।
এসময় বিনা উপ-কেন্দ্রের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।