
নালিতাবাড়ী (শেরপুর) : বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা) উদ্ভাবিত বিনাধান-২৪, বিনাধান-২৫ ও ব্রি-ধান-৮৮ এর প্রায়োগিক পরীক্ষণের ফসল কর্তন ও মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে শেরপুরের নালিতাবাড়ীতে।
বৃহস্পতিবার (২৪ এপ্রিল) বিকেলে জেলার যোগানিয়া ইউনিয়নের গেরামারা গ্রামের আয়োজিত এ মাঠ দিবসে সভাপতিত্ব করেন বিনার গবেষণা কার্যক্রম শক্তিশালী করণ প্রকল্পের পরিচালক ড. মাহবুবুল আলম তরফদার।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগিতায় আয়োজিত মাঠ দিবসে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন- উপ-প্রকল্প পরিচালক ড. মোঃ আশিকুর রহমান, ঊর্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা একেএম জোনায়েদ-উল-নূর, বিনা উপ-কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ফরহাদ হোসেন, বিনাধান-২৫ চাষী ইব্রাহিম খলিল।
এসময় বিনা উপ-কেন্দ্র ও কৃষি বিভাগের অন্যান্য কর্মকর্তা এবং স্থানীয় কৃষক-কৃষানীরা উপস্থিত ছিলেন। মাঠ দিবসে বিনা উদ্ভাবিত ধানের জাতসমূহের গুণাগুণ ও চাষাবাদ পদ্ধতি নিয়ে আলোচনা করা হয়।