
সুমন মিয়া, বকশীগঞ্জ (জামালপুর) : মেঘনা গ্রুপের চেয়ারম্যান মোস্তফা কামাল কর্তৃক দৈনিক আমার দেশ এর সম্পাদক ও প্রকাশক মাহমুদুর রহমানের বিরুদ্ধে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলার প্রতিবাদে জামালপুরের বকশীগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৪ এপ্রিল) বেলা ১১টায় দৈনিক আমার দেশ পাঠক মেলার আয়োজনে ও উপজেলা প্রেসক্লাবের সহযোগিতায় মানববন্ধন অনুষ্ঠিত হয়।
উপজেলা পরিষদের সামনে ঘন্টাব্যাপি মানববন্ধনে দৈনিক আমার দেশ এর বকশীগঞ্জ প্রতিনিধি রকিবুল হাসান বিদ্রোহীর সঞ্চালনায় বক্তব্য রাখেন- উপজেলা প্রেসক্লাবের সভাপতি হেদায়েত উল্লাহ হোসনা, সাধারণ সম্পাদক জিএম ফাতিউল হাফিজ বাবু, বকশীগঞ্জ মডেল প্রেসক্লাবের সভাপতি এমদাদুল হক লালন, উপজেলা প্রেসক্লাবের যুগ্ন সাধারণ সম্পাদক মনিরুজ্জামান লিমন, বকশীগঞ্জ শিল্প ও বণিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল হামিদ, গণঅধিকার পরিষদের আহবায়ক শাহরিয়ার আহমেদ সুমন, জেলা ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক সা’আদ আহমেদ রাজুসহ আরো অনেকেই।
এসময় বক্তারা মাহমুদুর রহমানের বিরুদ্ধে দায়েরকৃত ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান।