1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০২:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সব সরকারি হাসপাতালে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু পরীক্ষা ফ্রি সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়ায় আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী খামেনির শেষ শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে খাবার বিতরণ করছেন নাসীরুদ্দীন পাটওয়ারী অক্টোবর থেকে স্থানীয় সরকার নির্বাচন শুরু: তথ্য উপদেষ্টা মৃত্যুর পর মরদেহ এফডিসিতে না নেওয়ার অনুরোধ রোজিনার যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম বিশ্বকাপ ইতিহাসে অনন্য রেকর্ড গড়লো স্পেন সাভারে এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণ, আহত কয়েকজন বাল্যবিবাহ প্রতিরোধে শেরপুরে নারী ফুটবলারদের বাইসাইকেল প্রদান মাদ্রাসাগুলোতে স্কুলের তুলনায় অনেক ভালো লেখাপড়া হয়: মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী

কাশ্মির হামলায় অভিযুক্ত দুই বিদ্রোহীর বাড়ি ধ্বংস করল ভারত

  • আপডেট টাইম :: শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫

আন্তর্জাতিক ডেস্ক : জম্মু-কাশ্মিরের পেহেলগামে সশস্ত্র হামলায় জড়িত থাকার অভিযোগে দুই বিদ্রোহীরা বাড়ি ধ্বংস করে দিয়েছে ভারত। সংবাদমাধ্যম এনডিটিভি দাবি করেছে, আদিল হুসেইন এবং আসিফ শেখ নামে এ দুজন লস্কর-ই-তৈয়বার সদস্য। গতকাল বৃহস্পতিবার (২৪ এপ্রিল) রাতে জম্মু ও কাশ্মিরে আলাদা বিস্ফোরণ ঘটিয়ে তাদের বাড়ি ধ্বংস করে দেওয়া হয়।

আদিল হুসেইন সেখানকার অনন্তনাগ বিভাগের স্থানীয় বাসিন্দা। পেহেলগামে যে হামলা হয়েছে সেখানে তিনি সরাসরি জড়িত ছিলেন বলে দাবি করছে ভারত। অপরদিকে আসিফ শেখ এ হামলা পরিকল্পনার সঙ্গে জড়িত ছিলেন বলে দাবি তাদের।

গত মঙ্গলবার (২২ এপ্রিল) ভয়াবহ সশস্ত্র হামলায় সেখানে ২৬ জন নিহত হন। হামলার প্রত্যক্ষদর্শীদের বর্ণনার ভিত্তিতে অনন্তনাগ পুলিশ তিনজনের স্কেচ প্রকাশ করেছে। যারমধ্যে একটি আদিল হুসেইনের বলে ধারণা করা হচ্ছে। পুলিশ জানায়, বাকি দুজন পাকিস্তানের নাগরিক। তাদের খোঁজ দিতে পুলিশ ইতিমধ্যে ২০ লাখ রুপি পুরস্কার ঘোষণা করেছে। ওই দুইজনের মধ্যে একজনের নাম মুসা ওরফে সুলেমান। অপরজনের নাম আলী ভাই ওরফে তালহা ভাই। তারা পাকিস্তানভিত্তিক লস্কর-ই-তৈয়বার সদস্য বলে দাবি ভারতীয় পুলিশের।

পেহেলগামে যে ২৬ জন নিহত হয়েছেন তাদের মধ্যে ২৫ জন ভারতীয়। অপরজন নেপালি নাগরিক। বৈসারান নামের ওই তৃণভূমি অঞ্চলটি পর্যটকদের কাছে বেশ জনপ্রিয়। হিমালয়ের অপূর্ব দৃশ্যের পাশাপাশি সেখানে থাকা পাইন বাগানের সৌন্দয্য উপভোগ করা যায়।

সূত্র: এনডিটিভি

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com