1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৫:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ঈদের দিন বন্ধ থাকবে মেট্রোরেল কোনো অন্যায়ের সঙ্গে কম্প্রোমাইজ নেই : আইজিপি ঈদযাত্রায় ট্রেনের জাল টিকিট নিয়ে বিপাকে যাত্রীরা লালমনিরহাটে ট্রাকচাপায় একই পরিবারের ৩ জন নিহত ঈদযাত্রার প্রথম দিনে ঘরমুখো মানুষের ঢল, বাস না পেয়ে কেউ কেউ ফিরছেন ট্রাকে ইরানকে ‘নিঃশেষ’ করতে যুক্তরাষ্ট্রকে চাপ দিচ্ছে আরব মুসলিম দেশগুলো শ্রীবরদীতে গণমাধ্যম কর্মীদের সাথে ধানের শীষ মনোনীত প্রার্থী রুবেলের মতবিনিময় দুর্নীতিমুক্ত শেরপুর জেলা পরিষদ গঠনের প্রত্যয় নয়া প্রশাসক পলাশের নকলায় টিফিনের টাকা বাচিয়ে অসহায়দের পাশে ক্ষুদে শিক্ষার্থীরা নকলায় মানবকল্যাণ ফাউন্ডেশনের ইফতার মাহফিল অনুষ্ঠিত

জব্বারের বলীখেলায় আবারও চ্যাম্পিয়ন বাঘা শরীফ

  • আপডেট টাইম :: শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫

চট্টগ্রাম : চট্টগ্রামের লালদিঘী ময়দানে আব্দুল জব্বারের বলীখেলার ১১৫তম আসরে চ্যাম্পিয়ন হয়েছেন কুমিল্লার হোমনার বাঘা শরীফ। টানা দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়নের মুকুট পরেছেন তিনি।

শুক্রবার (২৫ এপ্রিল) বিকেলে লালদীঘি মাঠে অনুষ্ঠিত বলী খেলার ফাইনালে মুখোমুখি হন বাঘা শরীফ ও রাশেদ।

এর আগে বিকেল ৪টায় নগরের ঐতিহাসিক লালদীঘি মাঠের অস্থায়ী মঞ্চে শুরু হয় এবারের বলীখেলা। এতে দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা ১২০ জন বলী অংশ নেন।

বিকেল থেকেই লালদীঘি মাঠ ছিল উপচে পড়া দর্শকে ভরা। ঢোল-করতালির তালে তালে দর্শকদের উচ্ছ্বাসে মুখর ছিল পুরো মাঠ। বলীর লড়াইকে ঘিরে পুরো লালদীঘি এলাকা হয়ে ওঠে উৎসবমুখর। প্রায় দেড় কিলোমিটার এলাকা জুড়ে বসে বৈশাখী মেলা, যা এই ঐতিহ্যবাহী আয়োজনকে আরও রঙিন করে তোলে।

উল্লেখ্য, ১৯০৯ সাল থেকে চট্টগ্রামে লালদিঘীর ময়দানে জব্বারের বলী খেলা অনুষ্ঠিত হয়ে আসছে। ব্রিটিশবিরোধী আন্দোলনের অন্যতম সংগঠক আবদুল জব্বার সওদাগর এই বলী খেলার প্রবর্তন করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com