1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ১০:১৩ অপরাহ্ন

শেরপুরে নিখোঁজের দু’দিন পর নারীর বিবস্ত্র মরদেহ উদ্ধার

  • আপডেট টাইম :: শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫

মোহাম্মদ দুদু মল্লিক, শেরপুর : শেরপুরে নিখোঁজের দু’দিন পর খালেদা বেগম (৩৮) নামের এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৫এপ্রিল) দুপুরে সদর উপজেলার চরপক্ষীমারী ইউনিয়নের ডাকপাড়া গ্রামের ব্রহ্মপুত্র নদী সংলগ্ন চরের একটি মরিচক্ষেত থেকে ওই নারীর মরদেহটি উদ্ধার করা হয়। নিহত খালেদা বেগম কুলুরচর ব্যাপারীপাড়া গ্রামের মো.কাজল মিয়ার স্ত্রী ও দুই সন্তানের জননী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, খালেদা বেগম অন্যের বাড়িতে গৃহকর্মীর কাজ করতেন। তিনি বুধবার থেকে নিখোঁজ ছিলেন। শুক্রবার দুপুরে উপজেলার ডাকপাড়া গ্রামের ব্রহ্মপুত্র নদী সংলগ্ন চরের একটি মরিচ ক্ষেতে বিবস্ত্র অবস্থায় একজন নারীর মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে সদর থানার পুলিশ দুপুরে ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরি শেষে ময়নাতদন্তের জন্যে মরদেহটি জেলা সদর হাসপাতাল মর্গে পাঠায়। নিখোঁজ খালেদা বেগমের স্বজনরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহটি খালেদা বেগমের বলে শনাক্ত করেন।

এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জুবায়দুল আলম সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে প্রেরণ ও পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com