1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৫:৪৩ অপরাহ্ন

প্রাইভেটকারসহ ফেনসিডিল নিয়ে তিন মাদক কারবারি গ্রেফতার

  • আপডেট টাইম :: শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫

ফুলপুর (ময়মনসিংহ) : প্রাইভেটকারসহ ভারতীয় ফেনসিডিল নিয়ে নালিতাবাড়ীর তিন মাদক কারবারী পুলিশের হাতে গ্রেফতার হয়েছে ময়মনসিংহের ফুলপুরে।

গত মঙ্গলবার (২২ এপ্রিল) রাতে গোপন সংবাদের ভিত্তিতে ফুলপুর গোল চত্বর এলাকায় থানা পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।

এরা হলো- নালিতাবাড়ী উপজেলার রাণীগাও গ্রামের নাজমুল হক (৩২), চড়পাড়া গ্রামের ইদ্রিস আলী (৪০) ও বিশগিরিপাড়া গ্রামের সুমন মিয়া (২৮)।

ফুলপুর থানা পুলিশ জানায়, গোলচত্বর এলাকায় পুলিশের সন্দেহ হলে প্রাইভেটকারটি থামিয়ে তল্লাশি চালানো হয়। এসময় গাড়ির ভেতর থেকে ৪০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। পরে প্রাইভেটকারে থাকা তিনজনকে গ্রেফতার করে থানায় নিয়ে যায় পুলিশ।

ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল হাদি বিষয়টি নিশ্চিত করে জানান, তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com