1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

ব্যক্তিমালিকানা জমিতে রাস্তা নিয়ে বিরোধ: রাতের আঁধারে বাগানের গাছ কর্তন

  • আপডেট টাইম :: শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫

নালিতাবাড়ী (শেরপুর) : ব্যক্তিমালিকানা জমিতে রোপিত কাঠ বাগানের ভেতর দিয়ে যাতায়াত করতেন গুচ্ছগ্রামের বাসিন্দারা। বাগান নষ্ট হয় বলে ওই রাস্তা আটকে বাঁশের বেড়া দিয়েছেন বাগান মালিক চা দোকানী সেকান্দর আলী। আর এ বিরোধেই রাতের আধারে দুর্বৃত্তরা তার বাগানের ছোট আকারের ৯৬টি আকাশমণির চারা কেটে ফেলেছে। এমন ঘটনা ঘটেছে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার বেলতৈল গ্রামে।

খোঁজ নিয়ে জানা গেছে, রামচন্দ্রকুড়া ইউনিয়নের বেলতৈল বাজারের চা দোকানী সেকান্দর আলী গুচ্ছগ্রাম সংলগ্ন ব্যক্তিমালিকানা ৭৫ শতক জমিতে আকাশমণি গাছের বাগান রোপন করেছেন। ওই বাগানের ভিতর দিয়ে গুচ্ছগ্রামের বাসিন্দাদের যাতায়াত ছাড়াও ছোট যানবাহন চলে। সম্প্রতি ওই বাগান রক্ষায় সেকান্দর আলী যানবাহন চলাচল বন্ধে বাঁশ দিয়ে বেড়া তৈরি করেন।

এদিকে রাস্তা নিয়ে বিরোধের মিমাংসা না হওয়ায় গত বৃহস্পতিবার (২৪ এপ্রিল) রাতে দুর্বৃত্তরা সেকান্দরের বাগানের ৯৬টি আকাশমনির চারা কেটে ফেলে। শুক্রবার সকালে সেকান্দর তার বাগানের চারা গাছগুলো কাটা অবস্থায় দেখতে পান। পরে তিনি বিষয়টি লিখিত আকারে থানা পুলিশকে অবহিত করেছেন।

সেকান্দর আলী দাবী করেন, এক সপ্তাহ আগে তার ছোট ভাইকে যৌন হেনস্তার অভিযোগে ফাঁসানো হয়েছে। বাগান রক্ষায় রাস্তা বন্ধ করায় এখন তার গাছের চারা কেটে ফেলা হয়েছে।

তবে বিষয়টি তদন্ত করে দেখা হবে বলে জানিয়েছেন নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহেল রানা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com