1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ০৪:১৫ অপরাহ্ন

শ্রীবরদী সীমান্তে অবৈধ বালু উত্তোলন বন্ধে জেলা প্রশাসনের অভিযান

  • আপডেট টাইম :: শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫

মোহাম্মদ দুদু মল্লিক, শেরপুর: শেরপুরের শ্রীবরদী সীমান্তে ভারত থেকে বয়ে আসা খরস্রোতা ঢেউপা নদীর চান্দাপাড়া ব্রিজ, মেঘাদল ব্রিজ, বাবেলাকোনা ও হারিয়াকোনা জিরো পয়েন্ট বালিজুরী হাই স্কুল সংলগ্ন সোমেশ্বরী নদীর বালিজুরি এলাকায় অবৈধ বালু উত্তোলন বন্ধে অভিযান পরিচালনা করেছে শেরপুর জেলা প্রশাসন।

শনিবার (২৬ এপ্রিল) সকাল থেকে দুপুর পর্যন্ত দীর্ঘ পাঁচ কিলোমিটারের অধিক দুর্গম পথে পায়ে হেঁটে অবৈধ বালু উত্তোলনবিরোধী অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট তরফদার মাহমুদুর রহমান। অভিযানকালে ২টি মিনি ড্রেজার ও বালু উত্তোলনের কাজে ব্যবহৃত ৪টি মাচা অপসারণ করা হয়।
এছাড়াও তাওয়াকুচায় স্থাপিত দৃশ্যমান ৩০ থেকে ৩৫টি মাচা ভেঙে দিতে ঝিনাইগাতি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে নির্দেশ প্রদান করেন জেলা প্রশাসক। নিয়মিত অভিযান অব্যাহত রাখার জন্যও নির্দেশনা দেন তিনি।

এসময় অতিরিক্ত জেলা প্রশাসক শেখ জাহিদ হাসান প্রিন্স, শ্রীবরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জাবের আহমেদ, সহকারী কমিশনার (ভূমি) নাহিদুল হকসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, শেরপুর জেলা প্রশাসন কর্তৃক এসব বালু মহাল বন্ধ করে দেওয়া হলেও সরকারি নির্দেশ অমান্য করে শ্রীবরদী সীমান্তের খরস্রোতা পাহাড়ি নদী ঢেউপা ও সোমেশ্বরী নদীর বিভিন্ন পয়েন্ট থেকে রাতের আঁধারে বালু উত্তোলন করে আসছে স্থানীয় সংঘবদ্ধ চক্র।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com