1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০২:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
১৭ বছরের আন্দোলনের পর নতুন বাংলাদেশ গড়ার সুযোগ এসেছে: মির্জা ফখরুল ভারতের জার্সিতে খেলতে নেমেই শচীনের রেকর্ড ভাঙলেন ১৫ বছরের সূর্যবংশী হালুয়াঘাটে এনটিভির ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে নেত্রকোণায় প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত এক অর্থবছরে প্রায় ১৬ কোটি টাকা রাজস্ব আদায় ময়মনসিংহ সদরের এসি ল্যান্ড হুমাইরার বান্দরবানে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ কেএনএর সদস্য আটক সাঙ্গুতে নৌকা চালিয়ে শিক্ষকদের বেতন, এবার জাতীয়করণ হচ্ছে তিন্দু বিদ্যালয় শাহজালাল বিমানবন্দর এলাকায় সাঁড়াশি অভিযান, আটক ৮২ দুর্নীতি-অবহেলায় বদলি নয়, হবে চাকরিচ্যুতি: স্বাস্থ্যমন্ত্রী নকলায় ডোবা থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

ছাত্রদের দলে যোগ দেওয়ার কোনো বাধ্যবাধকতা নেই: আসিফ মাহমুদ

  • আপডেট টাইম :: শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫

বাংলার কাগজ ডেস্ক : এখনও কোনো রাজনৈতিক দলে যোগ দেওয়ার সিদ্ধান্ত না নেওয়ার কথা জানিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। শনিবার (২৬ এপ্রিল) উপদেষ্টার ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে এ কথা বলেন তিনি।

এই পোস্টে বলা হয়, ‘অন্তর্বর্তীকালীন সরকারে দায়িত্বের পর রাজনৈতিক দলে যোগ দেওয়ার প্রশ্নে উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, এখনো এ বিষয়ে সিদ্ধান্ত নেইনি, যখন সময় আসবে তখন দেশের মানুষের জন্য যেটা বেস্ট অপশন বা ভালো মনে হবে সেখানে যোগ দিতে পারি। ছাত্রদের নতুন রাজনৈতিক দলেই যোগ দিতে হবে, এমন কোন বাধ্যবাধকতা নেই।’

গত ২৮ ফেব্রুয়ারি আত্মপ্রকাশ করে জুলাই আন্দোলনে নেতৃত্ব দেওয়া শিক্ষার্থীদের সংগঠন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। নতুন এ দলের আহ্বায়ক করা হয়েছে নাহিদ ইসলামকে। তিনি এনসিপিতে যোগ দেওয়ার আগে অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

বর্তমান অন্তর্বর্তী সরকারে ছাত্রদের প্রতিনিধি হিসেবে উপদেষ্টার দায়িত্বে আছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। নতুন দল আত্মপ্রকাশের পর অনেকেরই ধারণা ছিল তারাও এতে যোগ দেবেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com