1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৫:৪৫ অপরাহ্ন

পুলিশ দেখে পালাতে গিয়ে হেরোইনসহ আটক

  • আপডেট টাইম :: রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫

নালিতাবাড়ী (শেরপুর) : পুলিশ দেখে চলন্ত মোটরসাইকেল থেকে লাফিয়ে পানিতে ঝাঁপ দিয়েও শেষ রক্ষা হলো না মাদক কারবারী ছামির হোসেনকে (২০)। রাস্তার পাশে থাকা ব্রিজের নিচের ওই পানি থেকেই তাকে আটক করে পুলিশ।

শনিবার (২৬ এপ্রিল) সন্ধ্যায় শেরপুরের নালিতাবাড়ী উপজেলার শিমুলতলা পল্লী বিদ্যুৎ সাব-স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে। আটক ছামির হোসেন শহরের কালিনগর মহল্লার মর্তুজ আলীর ছেলে।

জানা গেছে, মোটরসাইকেলযোগে কালিনগর বাইপাস এলাকা দিয়ে নয়াবিল রোডের দিকে যাওয়ার সময় ছামিরকে সিভিলে থাকা পুলিশ থামতে বলে। এতে না থামলে পুলিশ তাকে তাড়া দেয়। তাড়া খেয়ে মোটরসাইকেলের গতি বাড়িয়ে শিমুলতলা পল্লী বিদুৎ সাব-স্টেশন এলাকায় গিয়ে প্রথমে মোটরসাইকেল থেকে ধান ক্ষেতে ও পরে ক্ষেত থেকে ব্রিজের নিচে থাকা পানিতে ঝাঁপ দেয়। এসময় পুলিশের এক সদস্য পানিতে ঝাঁপ দিয়ে তাকে আটক করে তল্লাসী করলে ৩ গ্রাম হেরোইন পাওয়া যায়।

বিষয়টি নিশ্চিত করে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহেল রানা জানান, আটককৃত ছামিরের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা করে রোববার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com