1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সিএমএম আদালতের সামনে ককটেল বিস্ফোরণ, আহত আইনজীবী ‘২ লাখ টাকা নিয়েছেন, হাত ধরেছেন ওসি’, থানায় কী ঘটেছিল জানালেন যুব মহিলা লীগ নেত্রী মুন্সিগঞ্জে বিএনপির দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষ, গোলাগুলিতে নিহত ১ ভারতে ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে আটক গ্রেফতারি পরোয়ানা : মাহমুদুর রহমানের বাসায় পুলিশ রংপুরে আম বয়ানের মধ্য দিয়ে ৩ দিনব্যাপী ইজতেমা শুরু পার্শ্ববর্তী দেশের উসকানিতে নৈরাজ্যের চেষ্টা চলছে: রিজভী দেশের চাহিদা পূরণ করে রপ্তানিমুখী হচ্ছে প্রাণিসম্পদ খাত: প্রধানমন্ত্রী ইন্দোনেশিয়ায় স্বর্ণের খনি ধসে নিহত ৯, নিখোঁজ ১৭ প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী শিল্পে রূপ দিতে চায় সরকার: প্রধানমন্ত্রী

ভূ-গর্ভস্থ বালু উত্তোলনের অভিযোগে ট্রাক ও ভেকু জব্দ, ড্রেজার ধ্বংস

  • আপডেট টাইম :: রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫

নালিতাবাড়ী (শেরপুর) : ফসলি জমিতে গভীর গর্ত খুঁড়ে ভূ-গর্ভস্থ বালু উত্তোলনের অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন।

শনিবার (২৬ এপ্রিল) দুপুরে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার কাকরকান্দি ইউনিয়নের মধ্যমকুড়া সুতানাল দিঘীরপাড় এলাকায় এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান।

অভিযানকালে ফসলি জমিতে ৩০-৪০ ফুট গভীর গর্ত করে ভূ-গর্ভস্থ বালু উত্তোলনের দায়ে ৩টি ট্রাক ও একটি স্কেভেটর (ভেকু) জব্দ করা হয়। এছাড়াও বালু উত্তোলনে ব্যবহৃত শ্যালু চালিত একটি মিনি ড্রেজার ও মাচা ধ্বংস করা হয়।

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com