1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৩:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
১৭ বছরের আন্দোলনের পর নতুন বাংলাদেশ গড়ার সুযোগ এসেছে: মির্জা ফখরুল ভারতের জার্সিতে খেলতে নেমেই শচীনের রেকর্ড ভাঙলেন ১৫ বছরের সূর্যবংশী হালুয়াঘাটে এনটিভির ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে নেত্রকোণায় প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত এক অর্থবছরে প্রায় ১৬ কোটি টাকা রাজস্ব আদায় ময়মনসিংহ সদরের এসি ল্যান্ড হুমাইরার বান্দরবানে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ কেএনএর সদস্য আটক সাঙ্গুতে নৌকা চালিয়ে শিক্ষকদের বেতন, এবার জাতীয়করণ হচ্ছে তিন্দু বিদ্যালয় শাহজালাল বিমানবন্দর এলাকায় সাঁড়াশি অভিযান, আটক ৮২ দুর্নীতি-অবহেলায় বদলি নয়, হবে চাকরিচ্যুতি: স্বাস্থ্যমন্ত্রী নকলায় ডোবা থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

মেট্রোরেল-বিদ্যুৎ-সড়ক-রেলে সেবা বিঘ্নিত হলে দুঃখপ্রকাশ করা বাধ্যতামূলক

  • আপডেট টাইম :: রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫

 বিদ্যুৎ, সড়ক ও রেলপথে গ্রাহক বা যাত্রীসেবা বিঘ্নিত হলে টেলিভিশনে স্ক্রলের মাধ্যমে জানাতে হবে। এই নির্দেশনা দিয়েছেন সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।

রোববার (২৭ এপ্রিল) দাপ্তরিক নির্দেশনায় জানানো হয়, গতকাল শনিবার মেট্রোরেল চলাচল সাময়িক বিঘ্নিত হয়। একই দিন খুলনা অঞ্চলে বিদ্যুতের ব্ল্যাকআউট ঘটে। কিন্তু এই দুটি ঘটনায় সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব কিংবা সংস্থার প্রধানেরা উপদেষ্টাকে জানাতে ব্যর্থ হন। বিষয়গুলো উপদেষ্টা সামাজিক যোগাযোগমাধ্যম থেকে জানতে পারেন।

উপদেষ্টা ফাওজুল কবির খানের দপ্তর থেকে জানানো হয়, ভবিষ্যতে যেকোনো ধরনের গ্রাহক বা যাত্রীসেবা বিঘ্নিত হলে তা টেলিভিশনে স্ক্রলের মাধ্যমে দ্রুত জানাতে হবে। সেবা পুনরায় চালু হলে, সেটাও জানিয়ে দুঃখপ্রকাশ করতে হবে।

উপদেষ্টা আরও বলেন, গ্রাহক ও যাত্রীসেবা আমাদের দয়া নয়, বরং দায়।

সড়ক পরিবহন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, মেট্রোরেল ও বিদ্যুৎ বিভ্রাটের ঘটনায় উপদেষ্টা ফাওজুল কবির খান তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি জানতে চেয়েছেন, কেন এই সেবা বিঘ্নিত হওয়ার বিষয়টি যাত্রীদের জানানো হয়নি এবং কেন দুঃখপ্রকাশ করা হয়নি।

এদিকে, সড়ক পরিবহন মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানান, মেট্রোরেলে বৈদ্যুতিক গোলযোগের কারণে পরিষেবা বন্ধ হলে উপদেষ্টা বিদ্যুৎ বিভাগের সঙ্গে যোগাযোগ করেন। বিদ্যুৎ বিভাগ জানায়, মেট্রোরেলের কারিগরি ত্রুটির কারণে এটি হয়েছে। তবে মেট্রোরেল কর্তৃপক্ষ বিষয়টি আগে উপদেষ্টাকে জানায়নি। একইভাবে, খুলনা অঞ্চলে বিদ্যুৎ বিভ্রাটের বিষয়ে সংশ্লিষ্টরা কিছুটা লুকোচুরি করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com