1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৩:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
১৭ বছরের আন্দোলনের পর নতুন বাংলাদেশ গড়ার সুযোগ এসেছে: মির্জা ফখরুল ভারতের জার্সিতে খেলতে নেমেই শচীনের রেকর্ড ভাঙলেন ১৫ বছরের সূর্যবংশী হালুয়াঘাটে এনটিভির ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে নেত্রকোণায় প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত এক অর্থবছরে প্রায় ১৬ কোটি টাকা রাজস্ব আদায় ময়মনসিংহ সদরের এসি ল্যান্ড হুমাইরার বান্দরবানে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ কেএনএর সদস্য আটক সাঙ্গুতে নৌকা চালিয়ে শিক্ষকদের বেতন, এবার জাতীয়করণ হচ্ছে তিন্দু বিদ্যালয় শাহজালাল বিমানবন্দর এলাকায় সাঁড়াশি অভিযান, আটক ৮২ দুর্নীতি-অবহেলায় বদলি নয়, হবে চাকরিচ্যুতি: স্বাস্থ্যমন্ত্রী নকলায় ডোবা থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

জামালপুরে ১৭ পরীক্ষার্থীকে বহিষ্কার, ৮ শিক্ষককে অব্যাহতি

  • আপডেট টাইম :: রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫

জামালপুরের চলমান এসএসসি ও সমমানের পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে ১৭ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে সংশ্লিষ্ট কেন্দ্রের দায়িত্বে থাকা ৮ জন শিক্ষককে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

রোববার (২৭ এপ্রিল) দুপুরে জামালপুরের বকশীগঞ্জ, মাদারগঞ্জ ও ইসলামপুর উপজেলার ৭টি কেন্দ্রে ঘটনাটি ঘটেছে। বিষয়টি নিশ্চিত করেছেন জামালপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আফসানা তাসলিম।

জানা গেছে, চলমান এসএসসি ও সমমান পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে জেলার বকশীগঞ্জ উপজেলার খয়ের উদ্দিন ফাজিল মাদরাসা কেন্দ্রে ১ জন, ইসলামপুর উপজেলার ৪নং চর স্কুল অ্যান্ড কলেজকেন্দ্র থেকে ৪ জন পরিক্ষার্থীকে বহিষ্কার ও ৫ জন সহকারী শিক্ষক অব্যাহতি, মাদারগঞ্জ উপজেলার ৪টি পরীক্ষাকেন্দ্র থেকে ১২জন পরীক্ষার্থীকে বহিষ্কার ও তিনজন শিক্ষককে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়।

অব্যাহতিপ্রাপ্ত শিক্ষকরা হলেন- ডিগ্রীর চর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক নাছিমা বেগম, বেনুয়ার চর এম এইচ উচ্চ বিদ্যালয়ের আলম ওয়ালিউল্লাহ, শ্যামপুর উচ্চ বিদ্যালয়ের শাহজাহান কবির ও ৪নং চর হাই স্কুল অ্যান্ড কলেজের মো. রুহুল আমিন ও পোড়ার চর আব্দুস সাত্তার উচ্চ বিদ্যালয়ের রাসেল সরদার। এছাড়াও মাদারগঞ্জে আব্দুর রহমান, নাসরিন ও মাফিজুর রহমান নামে আরও তিনজন সহকারী শিক্ষককে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়।

মাদারগঞ্জ পরীক্ষা কেন্দ্রের নিয়ন্ত্রণ কর্মকর্তা ও উপজেলা কৃষি কর্মকর্তা সাহাদুল ইসলাম বলেন, পরিদর্শনের সময় পরীক্ষা চলাকালীন ৪টি পরীক্ষাকেন্দ্রে ১২জন পরীক্ষার্থীকে বহিষ্কার ও তিনজন শিক্ষককে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। পাশাপাশি সংশ্লিষ্ট তিনটি কেন্দ্রের দায়িত্ব পালনকারী তিনজন শিক্ষককে অব্যাহতির সুপারিশ করা হয়।

ইসলামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তৌহিদুর রহমান বলেন, দায়িত্বে অবহেলার দায়ে ৫ জন শিক্ষককে অব্যাহতি ও অসাদুপায় অবলম্বন করায় ৪ পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। চলমান পরীক্ষা কেন্দ্রগুলোর আইনশৃঙ্খলা রক্ষা ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে উপজেলা প্রশাসন তৎপর রয়েছে।

বিষয়টি নিশ্চিত করে জামালপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আফসানা তাসলিম বলেন, শিক্ষার্থীদের মধ্যে শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসনের পক্ষ থেকে কঠোর নজরদারি রাখা হয়েছে। পরীক্ষা কেন্দ্রগুলোতে অনিয়মের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com