1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৫:৪১ অপরাহ্ন

নকলায় প্রাইভেটকার-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে কলেজছাত্র নিহত

  • আপডেট টাইম :: রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫

নকলা (শেরপুর) : শেরপুরের নকলায় প্রাইভেটকার ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মেহেদী হাসান (২০) নামে এক কলেজছাত্র নিহত ও অপর একজন আহত হয়েছেন। শনিবার (২৬ এপ্রিল) বিকেলে শেরপুর-ঢাকা মহাসড়কের গণপদ্দী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মেহেদী হাসান নকলা উপজেলার বানেশ্বরদী ইউনিয়নের ভূরদী গ্রামের জামির হোসেন রাজমিস্ত্রির ছেলে এবং সরকারি হাজী জাল মামুদ কলেজের স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন। দুর্ঘটনায় আহত মোটরসাইকেল চালক শামীম মিয়া (২৫) ভূরদী গ্রামের আব্দুল হাকিমের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শনিবার বিকেলে শামীম মিয়া ও মেহেদী হাসান মোটরসাইকেলযোগে নকলা শহর থেকে ভূরদী গ্রামে বাড়ির দিকে যাচ্ছিলেন। মোটরসাইকেলটি শেরপুর-ঢাকা মহাসড়কের গণপদ্দী এলাকায় পৌঁছালে ময়মনসিংহগামী একটি প্রাইভেটকারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহী মেহেদী হাসান ও চালক শামীম মিয়া গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মেহেদী হাসানকে মৃত ঘোষণা করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com