1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৩:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
১৭ বছরের আন্দোলনের পর নতুন বাংলাদেশ গড়ার সুযোগ এসেছে: মির্জা ফখরুল ভারতের জার্সিতে খেলতে নেমেই শচীনের রেকর্ড ভাঙলেন ১৫ বছরের সূর্যবংশী হালুয়াঘাটে এনটিভির ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে নেত্রকোণায় প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত এক অর্থবছরে প্রায় ১৬ কোটি টাকা রাজস্ব আদায় ময়মনসিংহ সদরের এসি ল্যান্ড হুমাইরার বান্দরবানে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ কেএনএর সদস্য আটক সাঙ্গুতে নৌকা চালিয়ে শিক্ষকদের বেতন, এবার জাতীয়করণ হচ্ছে তিন্দু বিদ্যালয় শাহজালাল বিমানবন্দর এলাকায় সাঁড়াশি অভিযান, আটক ৮২ দুর্নীতি-অবহেলায় বদলি নয়, হবে চাকরিচ্যুতি: স্বাস্থ্যমন্ত্রী নকলায় ডোবা থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

চলন্ত প্রাইভেটকার থেকে ভ্যানিটিব্যাগে টান, টেনে নিয়ে গেল নারীকে

  • আপডেট টাইম :: রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫

ঢাকা : শাড়ি পরা এক নারী ট্রলি ব্যাগ হাতে রাস্তায় দাঁড়িয়ে অপেক্ষা করছিলেন। হঠাৎ একটি প্রাইভেটকার আসে। সেই চলন্ত প্রাইভেটকারের সামনের জানালা দিয়ে একজন ঝুঁকে পড়েন এবং সেই নারীর হাতে থাকা ভ্যানিটি ব্যাগ ছোঁ মেরে টান দেন। এতে ব্যাগের সঙ্গে সেই নারীকেও টেনে-হিঁচড়ে অনেক দূর নিয়ে যায় প্রাইভেটকারটি। পরে ওই নারী ব্যাগটি ছেড়ে দিলে প্রাণে রক্ষা পান। কিন্তু সেই নারীর অবস্থা গুরুতর।

শনিবার (২৬ এপ্রিল) সকালে রাজধানীর সিদ্ধেশ্বরীর গ্রিনল্যান্ড টাওয়ারের সামনে ঘটনাটি ঘটে। সেই সময় ঘটনাস্থলের পাশে থাকা একটি ভবনের সিসি ক্যামেরায় ঘটনাটি রেকর্ড হয়। পরে তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পাড়ে ভাইরাল হয়ে যায়।

সেই ভিডিওতে দেখা যায়, প্রাইভেটকারটি সেই নারীকে যখন টেনে নিয়ে যাচ্ছিল তখন তা দেখে আশপাশে থাকা তিন ব্যক্তি ছুটে আসেন। তারা বিষয়টি বুঝে ওঠারও চেষ্টা করেন। প্রাইভেটকারটি টেনে-হিঁচড়ে নিয়ে যাওয়ার ৫০ সেকেন্ড পর তিনি ঘটনাস্থলে ফিরে আসেন। এসময় তিনি চার ব্যক্তির সাথে কথা বলেন এবং তার হাঁটু-কনুইয়ের আঘাত দেখাচ্ছিলেন। তবে এ ঘটনায় সেই নারী প্রাণে বাঁচলেও কারা এই ঘটনা ঘটিয়েছে, তা এখনো জানা জানতে পারেনি পুলিশ। ঘটনার পরপরই প্রাইভেটকার নিয়ে ছিনতাইকারীরা পালিয়ে গেছে।

এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা অঞ্চলের সহকারী কমিশনার (এসি) মো. আবদুল্লাহ আল মামুন জানান, শনিবারের ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটি তাদের নজরে এসেছে। তারা এ ঘটনার পর ঘটনাস্থল পরিদর্শন করে জড়িতদের খুঁজে বের করার চেষ্টা করছেন। তবে এ ঘটনায় এখনো মামলা হয়নি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com