1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
‘২ লাখ টাকা নিয়েছেন, হাত ধরেছেন ওসি’, থানায় কী ঘটেছিল জানালেন যুব মহিলা লীগ নেত্রী মুন্সিগঞ্জে বিএনপির দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষ, গোলাগুলিতে নিহত ১ ভারতে ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে আটক গ্রেফতারি পরোয়ানা : মাহমুদুর রহমানের বাসায় পুলিশ রংপুরে আম বয়ানের মধ্য দিয়ে ৩ দিনব্যাপী ইজতেমা শুরু পার্শ্ববর্তী দেশের উসকানিতে নৈরাজ্যের চেষ্টা চলছে: রিজভী দেশের চাহিদা পূরণ করে রপ্তানিমুখী হচ্ছে প্রাণিসম্পদ খাত: প্রধানমন্ত্রী ইন্দোনেশিয়ায় স্বর্ণের খনি ধসে নিহত ৯, নিখোঁজ ১৭ প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী শিল্পে রূপ দিতে চায় সরকার: প্রধানমন্ত্রী লিবিয়া থেকে আরও ১৭৩ জনকে প্রত্যাবাসন

নিখোঁজের দুই দিন পর ভোগাই নদী থেকে রং মিস্ত্রীর মরদেহ উদ্ধার

  • আপডেট টাইম :: সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫

নালিতাবাড়ী (শেরপুর) : বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ হওয়ার দুই দিন পর বাড়ির অদূরে থাকা ভোগাই নদী থেকে জাহাঙ্গীর আলম ওরফে আলম (২৬) নামে এক রং মিস্ত্রীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।

সোমবার (২৮ এপ্রিল) দুপুরে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার শিমুলতলা এলাকা থেকে ওই মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় জ্ঞিাসাবাদের জন্য আলমগীর (৪০) নামে নিহতের এক প্রতিবেশিকে আটক করেছে পুলিশ। জাহাঙ্গীর আলম ওই গ্রামের ছামেদুল ইসলামের ছেলে।

পুলিশ জানায়, শনিবার রাতে বাড়ি থেকে বেরিয়ে আর বাড়ি ফেরেনি জাহাঙ্গীর। আগে থেকেই মাদকাসক্ত হওয়ায় পরিবারের লোকজন বিষয়টিকে গুরুত্বও দেননি। সোমবার বেলা এগারোটার দিকে বাড়ির অদূরে থাকা ভোগাই নদীর পানিতে মানুষের মতো কিছু একটা দেখে পুলিশকে খবর দেন এলাকাবাসী। পরে দুপুরে পুলিশ নদীর মাঝখান থেকে ভাসমান ওই মরদেহ উদ্ধার করে। এসময় পকেটে থাকা জাতীয় পরিচয়পত্র ও স্বজনদের মাধ্যমে পরিচয় শণাক্ত করা হয়।

থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহেল রানা বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহের শরীরে পঁচন ধরায় প্রাথমিকভাবে কোন কারণ জানা সম্ভব হয়নি। ময়নাতদন্তের পর প্রতিবেদন পেলে প্রকৃত কারণ জানা যাবে। তবে স্বজনদের তথ্যের ভিত্তিতে কয়েকদিন আগে জাহাঙ্গীরের সাথে ঝগড়া হওয়ায় জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com