1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৫:৩৮ অপরাহ্ন

শেরপুরে রূপালী ব্যাংকের উদ্যোগে আর্থিক সাক্ষরতা কর্মসূচি শীর্ষক আলোচনা সভা

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫

শেরপুর : শেরপুরে রূপালী ব্যাংকের উদ্যোগে ‘আর্থিক সাক্ষরতা কর্মসূচি’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৮ এপ্রিল) বিকেলে শহরের রঘুনাথ বাজার এলাকার ব্যাংকের কার্যালয়ে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রূপালী ব্যাংক পিএলসি, জামালপুর অঞ্চলের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) মনির উদ্দিন ভূঁইয়া।

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন- শেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ (পিআরএল) আব্দুর রশীদ ও আইডিয়াল ইসকুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আরিফুল ইসলাম। এতে সভাপতিত্ব করেন রূপালী ব্যাংক শেরপুর টাউন কর্পোরেট শাখার ব্যবস্থাপক মোহাম্মদ শাহজাহান।

‘আর্থিক খাতে অংশ গ্রহণ, নারীর অধিকার’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে ২০৩০ সালের মধ্যে জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন (এসডিজি) এবং জাতীয় আর্থিক অন্তর্ভুক্তি কৌশল (২০২১-২০২৬) বাস্তবায়নে সবার জন্য আর্থিক অন্তর্ভুক্তি নিশ্চিতকরণের লক্ষ্যে রূপালী ব্যাংক পিএলসি শেরপুর টাউন কর্পোরেট শাখা এ সভার আয়োজন করে।

সভায় ব্যাংকের শেরপুর টাউন কর্পোরেট শাখার ব্যবস্থাপক মোহাম্মদ শাহজাহান গ্রাহকদের সর্বোচ্চ সেবা প্রদানের আন্তরিক প্রতিশ্রুতি জ্ঞাপন করেন।

পরে প্রধান অতিথি সভায় উপস্থিত আইডিয়াল ইসকুলের ২০ জন শিক্ষার্থীর মধ্যে উপহারসামগ্রী বিতরণ করেন। সভায় ব্যাংকের বিভিন্ন পর্যায়ের শতাধিক গ্রাহক ও শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com