
ঝিনাইগাতি (শেরপুর) : শেরপুরের ঝিনাইগাতিতে ৬২ পিস ইয়াবাসহ মিজানুর রহমান (২১) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-১৪ জামালপুর।
গত সোমবার (২৮ এপ্রিল) বিকেল সাড়ে তিনটার দিকে ঝিনাইগাতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর সামনের পাকা রাস্তা থেকে তাকে আটক করা হয়। মিজানুর রহমান ওই উপজেলার রামেরকুড়া গ্রামের আলতাফ হোসেনের ছেলে।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বিকেল সাড়ে তিনটার দিকে ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনের পাকা রাস্তায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে মিজানুর রহমান (২১) এর দেহ তল্লাসী করে তার কাছে থাকা ৬২ পিস ইয়াবা জব্দ করা হয়। যার বাজার মূল্য প্রায় ৩১ হাজার টাকা। পরে তার বিরুদ্ধে ঝিনাইগাতি থানায় মামলা দায়ের করে পুলিশে হস্তান্তর করা হয়।
ঝিনাইগাতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, সোমবারই তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।