1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৩:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
চাচা-ভাতিজা হত্যা মামলায় ৭ আসামির মৃত্যুদণ্ড, অন্য ৭ জনের যাবজ্জীবন ড.ইউনূস-আসিফ নজরুলসহ ২৭ জনের বিরুদ্ধে মামলার আবেদন প্যারোলে মুক্তি পেয়ে স্বামীকে শেষ বিদায় জানালেন দীপু মনি ৩৫ বছর পর সরাসরি ভোটাভুটিতে রাষ্ট্রপতি নির্বাচন আজ ইরানের বিরুদ্ধে ট্রাম্পের ‘অর্থনৈতিক যুদ্ধ’ ঘোষণা অটোরিকশা নিতেই চালককে হত্যা, তিন বছর পর রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৩ নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশন’র স্কুল শিক্ষার্থীদের মাঝে ফল গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের সোয়া কোটি টাকা ছিনতাই, মূলহোতা গ্রেপ্তার বিদায়ী বক্তব্যে বারবার কাঁদলেন মির্জা ফখরুল তিন বছর পর ভ্যান চালক হত্যার রহস্য উদঘাটন, গ্রেফতার ৩

সাদমানের সেঞ্চুরিতে দাপট দেখাচ্ছে বাংলাদেশ

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫

স্পোর্টস ডেস্ক : চট্টগ্রাম টেস্টে নিজেদের প্রথম ইনিংসে ২২৭ রানে অলআউট হয়েছে জিম্বাবুয়ে। জবাবে ব্যাট করতে নেমে দারুণ শুরু পেয়েছে বাংলাদেশ। সাবলীল ব্যাটিংয়ে সেঞ্চুরি তুলে নিয়েছেন ওপেনার সাদমান ইসলাম। এটি তার টেস্ট ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি।

চট্টগ্রাম টেস্টের প্রথম দিনে ৯ উইকেট হারিয়ে ২২৭ রান সংগ্রহ করে দিন শেষ করেছিল জিম্বাবুয়ে। দ্বিতীয় দিনের শুরুতেই আরও এক উইকেট তুলে নেন তাইজুল ইসলাম। এতে ২২৭ রানে অলআউট হয় সফরকারীরা। ৬০ রান খরচায় ৬ উইকেট নেন তাইজুল।

জবাবে ব্যাট করতে নেমে সাবধানী শুরু করেন দুই ওপেনার এনামুল হক বিজয় ও সাদমান ইসলাম। সাবলীল ব্যাটিংয়ে রানের চাকা সচল রাখেন এই দুই ব্যাটার।

ফিফটি তুলে নেন সাদমান। ২৬ ওভারে কোনো উইকেট না হারিয়ে ১০৫ রান সংগ্রহ করে মধ্যাহ্ন বিরতিতে যায় বাংলাদেশ। বিরতি থেকে ফিরে দলীয় ১১৮ রানে ৮০ বলে ৩৯ রান করে সাজঘরে ফিরে যান বিজয়।

এরপর ক্রিজে আসা মুমিনুল হককে সঙ্গে নিয়ে রানের চাকা সচল রাখেন সাদমান। ১৪২ বলে সেঞ্চুরি তুলে নেন এই টাইগার ওপেনার। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৪২ ওভারে ১ উইকেট হারিয়ে ১৫০ রান সংগ্রহ করেছে বাংলাদেশ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com