1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৪:২৬ অপরাহ্ন

অবৈধ বালু পরিবহনের দায়ে ঝিনাইগাতিতে ২ ট্রলি চালকের কারাদণ্ড

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫

ঝিনাইগাতি (শেরপুর) : শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় অবৈধভাবে বালু পরিবহনের অপরাধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২ ট্রলি চালককে পৃথক মেয়াদে কারাদণ্ড প্রদান করা হয়েছে।

সোমবার (২৯ এপ্রিল) ভোর ৬টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফুল আলম রাসেল এই দণ্ডাদেশ প্রদান করেন। দণ্ডপ্রাপ্তরা হলো- ফুলহাড়ী গ্রামের আনসার আলীর ছেলে মনির হোসেন (২৫) ও ধানশাইল গ্রামের সোরহাব আলীর ছেলে লাল চান (৩৫)।

জানা যায়, ঝিনাইগাতী বাজারের সিএনজি স্টেশন এলাকায় অবৈধ বালু পরিবহনের সময় বালু ভর্তি ট্রলিসহ ২ চালককে হাতেনাতে আটক করে ভ্রাম্যমাণ আদালত। এসময় ট্রলিচালক মনির হোসেনকে ২০ দিনের এবং লাল চানকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফুল আলম রাসেল জানিয়েছেন, সরকারি নিয়ম-নীতি লঙ্ঘন করে অবৈধভাবে বালু পরিবহনের অপরাধে তাদের বিরুদ্ধে এই দণ্ডাদেশ দেওয়া হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com