1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ০২ মে ২০২৬, ০৯:৩৭ পূর্বাহ্ন

ঝিনাইগাতিতে বালু উত্তোলনের সরঞ্জামাদি অপসারণ

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫

মোহাম্মদ দুদু মল্লিক, শেরপুর : শেরপুরের ঝিনাইগাতী উপজেলার মহারশি নদীর উত্তর শালচুড়া এলাকা থেকে অবৈধ বালু উত্তোলনবিরোধী ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানকালে শ্যালুচালিত ২টি মিনি ড্রেজার ও বিভিন্ন সরঞ্জামাদি অপসারণ করা হয়।

মঙ্গলবার (২৯ এপ্রিল) ভোর থেকে দুপুর পর্যন্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফুল আলম রাসেল এই অভিযান পরিচালনা করেন।

জানা গেছে, চলতি মাসের শুরুতে জেলা প্রশাসন নালিতাবাড়ী, শ্রীবরদী ও ঝিনাইগাতী উপজেলার বালু মহাল বিলুপ্ত ঘোষণা করে। এরপরও বালুদস্যুরা প্রশাসনের চোখ ফাঁকি দিতে রাতের আঁধারে বিভিন্ন এলাকা থেকে অভৈধভাবে বালু উত্তোলন ও পরিবহন করে আসছিল। এরই প্রেক্ষিতে মঙ্গলবার মহারশি নদীর উত্তর শালচূড়া এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে উপজেলা প্রশাসন। এসময় অবৈধভাবে বালু উত্তোলনে ব্যবহৃত ৯টি মিনি ড্রেজার, ৩টি মাচা ও অসংখ্য পাইপ অপসারণ করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com