1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০৯:২৯ অপরাহ্ন

নকলায় বাস চাপায় বৃদ্ধের মৃত্যু

  • আপডেট টাইম :: বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫

নকলা (শেরপুর): শেরপুরের নকলায় সড়ক দুর্ঘটনায় কাসেম আলী ওরফে কাসু মিয়া (৭৮) নামের এক পথচারীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৯ এপ্রিল) বিকেলে উপজেলার নকলা ইউনিয়নের ধনাকুশা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত কাসেম আলী ওই এলাকার মৃত তোরাব আলীর পুত্র।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, মঙ্গলবার বিকেলে কাসেম আলী নকলা-নালিতাবাড়ীর আঞ্চলিক সড়কের ধনাকুশা সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় রাস্তা পারাপার হচ্ছিলেন। এসময় বিপরীত থেকে আসা সরকার পরিবহনের বাস তাকে চাপা দিলে রাস্তা পড়ে গিয়ে গুরুতর আহত হন কাসেম। পরে স্থানীয়রা উদ্ধার করে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। রাত অনুমান ৭টার দিকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কাসেম আলী মারা যান।

নকলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা হাবিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com