1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

নকলায় দুই খাবার হোটেলকে জরিমানা

  • আপডেট টাইম :: বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫

নকলা (শেরপুর) : শেরপুরের নকলায় ভ্রাম্যামাণ আদালতের অভিযান চালিয়ে বাসি ও অস্বাস্থ্যকর খাবার বিক্রির অভিযোগে দুই হোটেলকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

গত মঙ্গলবার (২৯ এপ্রিল) সন্ধ্যায় পাইস্কা বাইপাস এলাকায় গ্রামবাংলা হোটেলকে ৫ হাজার টাকা ও নিরিবিলি হোটেলে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দীপ জন মিত্র। এসময় উপজেলা স্যানিটারি পরিদর্শক হাসান ফেরদৌস আলম, উপজেলা প্রশাসনের উপ-প্রসাশনিক কর্মকর্তা নাদিউর রহমানসহ পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপ জন মিত্র জানান, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ ধারায় বাসি ও অস্বাস্থ্যকর খাবার বিক্রির অপরাধে দুই খাবার হোটেলকে ১৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। জনস্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com