1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

শ্রীবরদীতে খুঁটি থেকে পড়ে ইলেকট্রিক মিস্ত্রীর মৃত্যু

  • আপডেট টাইম :: বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫

শ্রীবরদী (শেরপুর) : শেরপুরের শ্রীবরদীতে বৈদ্যুতিক খুঁটি থেকে পড়ে হামিদুর রহমান (২৮) নামে এক ইলেকট্রিক মিস্ত্রির মৃত্যু হয়েছে।

গত মঙ্গলবার (২৯ এপ্রিল) ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত হামিদুর রহমান উপজেলার পশ্চিম ছনকান্দা গ্রামের আমিরুল ইসলামের ছেলে।

এলাকাবাসী জানায়, সোমবার বিকালে বিদ্যুৎ সংযোগ ঠিক করার জন্য হামিদুর রহমান বৈদ্যুতিক খুঁটিতে উঠে। কাজ করার একপর্যায়ে ইলেকট্রিক শক খেয়ে মাটিতে পড়ে গিয়ে গুরুতর আহত হয়। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা গয়। মঙ্গলবার সকালে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com