1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৩:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
১৭ বছরের আন্দোলনের পর নতুন বাংলাদেশ গড়ার সুযোগ এসেছে: মির্জা ফখরুল ভারতের জার্সিতে খেলতে নেমেই শচীনের রেকর্ড ভাঙলেন ১৫ বছরের সূর্যবংশী হালুয়াঘাটে এনটিভির ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে নেত্রকোণায় প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত এক অর্থবছরে প্রায় ১৬ কোটি টাকা রাজস্ব আদায় ময়মনসিংহ সদরের এসি ল্যান্ড হুমাইরার বান্দরবানে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ কেএনএর সদস্য আটক সাঙ্গুতে নৌকা চালিয়ে শিক্ষকদের বেতন, এবার জাতীয়করণ হচ্ছে তিন্দু বিদ্যালয় শাহজালাল বিমানবন্দর এলাকায় সাঁড়াশি অভিযান, আটক ৮২ দুর্নীতি-অবহেলায় বদলি নয়, হবে চাকরিচ্যুতি: স্বাস্থ্যমন্ত্রী নকলায় ডোবা থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

পদ্মা সেতুতে স্বয়ংক্রিয় টোল আদায়ে কয়েকটি ব্যাংকের সঙ্গে চুক্তি সই

  • আপডেট টাইম :: বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫

বাংলার কাগজ ডেস্ক : স্বয়ংক্রিয়ভাবে পদ্মা সেতুর টোল আদায় কার্যক্রম জোরদার করতে কয়েকটি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি সই করেছে সরকারের সেতু বিভাগ। বুধবার (৩০ এপ্রিল) পূবালী ব্যাংক, যমুনা ব্যাংক, ডাচ্‌–বাংলা ব্যাংক ও মোবাইল আর্থিক পরিষেবা প্রতিষ্ঠান নগদের সঙ্গে চুক্তি সই হয়।

পদ্মা সেতুর দুই প্রান্তের টোল প্লাজায় স্বয়ংক্রিয়ভাবে টোল আদায় করার (ইটিসি) বুথ রয়েছে। এই ব্যবস্থায় যানবাহন সেতু পারাপারের সময় না দাঁড় করিয়ে স্বয়ংক্রিভাবে টোল পরিশোধ করার সুযোগ রয়েছে। যানবাহনটিতে থাকা বেতার তরঙ্গ শনাক্ত করার (আরএফআইডি) স্টিকার থেকে টোল প্লাজায় থাকা যন্ত্র যানবাহনের তথ্য সংগ্রহ করে। এরপর স্বয়ংক্রিয়ভাবে গ্রাহকের ব্যাংক অ্যাকাউন্ট বা আর্থিক প্রতিষ্ঠানের অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নেওয়া হয়। তবে এর জন্য যানবাহনের মালিককে অবশ্যই নির্ধারিত ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে অ্যাকাউন্ট খুলে নিবন্ধন করিয়ে নিতে হবে। অ্যাকাউন্টে থাকতে হবে পর্যাপ্ত টাকাও।

‘ইটিসিতে টোল দেব, দ্রুত সেতু পার হব’ স্লোগানে সেতু বিভাগ ২০২০ সালের ডিসেম্বরে স্বয়ংক্রিয় পদ্ধতিতে টোল আদায়ে প্রতিটি টোল প্লাজায় একটি করে বুথ চালু করে। এত দিন যমুনা সেতুতে এই সেবা চালু ছিল। তবে যানবাহনের মালিকদের মধ্যে এ বিষয়ে আগ্রহ কম বলে জানা গেছে। এ ছাড়া যানবাহনে থাকা আরএফআইডি ট্যাগগুলো টোল প্লাজার যন্ত্র পড়তে পারছে না।

সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তরও দেশের আটটি বড় সেতু এবং দুটি সড়কের টোল প্লাজায় ইটিসি বুথ বসিয়েছে। তারা ইটিসিতে টোল পরিশোধে ১০ শতাংশ ছাড় দিয়ে থাকে।

আজ পদ্মা সেতুর ইটিসি বুথ নিয়ে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের হয়ে পরিচালক (অর্থ ও হিসাব) খন্দকার নূরুল হক এবং পুবালী ব্যাংকের উপমহাব্যবস্থাপক মো. রবিউল আলম, যমুনা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মির্জা ইলিয়াজ উদ্দিন আহমেদ, ডাচ্‌–বাংলা ব্যাংকের জ্যেষ্ঠ নির্বাহী ভাইস প্রেসিডেন্ট আবদুল্লাহ আল মাসুদ এবং নগদের প্রধান স্ট্র্যাটেজি কর্মকর্তা মো. মুইজ তাসনিম নিজ নিজ পক্ষে চুক্তিতে সই করেন। এ সময় সেতু বিভাগের সচিব আবদুর রউফসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com