1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৯:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
পোশাকশ্রমিকের নিম্নতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণ বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া: প্রধানমন্ত্রী রাজধানীর ৩০০ ফিটে ‘ডাকাতি’র ভিডিও ভাইরাল, আসলে কী ঘটেছিল অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় বিবেচ্য হবে না: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ শ্রীবরদীতে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় দুই কিশোর আটক, ৩ সহযোগীর বিরুদ্ধে মামলা সরকারি প্রায় ৫০টি কারখানায় বেসরকারি বিনিয়োগ আহ্বান করা হবে: বাণিজ্যমন্ত্রী নালিতাবাড়ীতে আমন ধান সংগ্রহ উদ্বোধন নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ সোহেল খানকে শেষ বিদায় জানাতে গ্রামের বাড়িতে জনতার ঢল শ্রীবরদীতে তেলের ওজন কম, দুই ব্যবসায়ীকে জরিমানা

এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদন শুরু অক্টোবর মাসে

  • আপডেট টাইম :: বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫
বাংলার কাগজ ডেস্ক : বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত শিক্ষকদের (এমপিওভুক্ত) বদলি চালু করতে যাচ্ছে মাউশি। আগামী অক্টোবর মাসে বদলি আবেদন শুরু হতে পারে বলে জানা গেছে।

গতকাল মঙ্গলবার বদলির সফটওয়্যার তৈরিতে গঠিত কমিটির সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় একটি রোডপ্যাপ ঘোষণা করা হয়।

সভা সূত্রে জানা গেছে, আগামী জুনের মধ্যে বদলির সফটওয়্যার তৈরির কাজ শেষ করা হবে। এরপর অক্টোবর থেকে নীতিমালা মেনে বদলি শুরু করতে চায় মাউশি।

গত বছরের ১১ আগস্ট এমপিওভুক্ত শিক্ষকদের বদলি নীতিমালা প্রকাশ করে শিক্ষা মন্ত্রণালয়। সে অনুযায়ী বদলি কার্যক্রম পরিচালনা করা হবে বলে জানিয়েছেন মাউশি কর্মকর্তারা।

মাউশির উপপরিচালক (মাধ্যমিক-২) ইউনুছ ফারুকী গণমাধ্যমকে বলেন, ‘আমরা অক্টোবর থেকেই বদলি চালু করতে চাই। এ জন্য একটি সফটওয়্যার তৈরির কাজ চলছে।’

মে থেকে জুন মাসের মধ্যে বদলির সফটওয়্যার তৈরি করার পরিকল্পনা আছে বলেও জানিয়েছেন তিনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com