1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৯:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বিশ্বকাপ ইতিহাসে অনন্য রেকর্ড গড়লো স্পেন সাভারে এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণ, আহত কয়েকজন বাল্যবিবাহ প্রতিরোধে শেরপুরে নারী ফুটবলারদের বাইসাইকেল প্রদান মাদ্রাসাগুলোতে স্কুলের তুলনায় অনেক ভালো লেখাপড়া হয়: মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে তুমুল সংঘর্ষ, আহত ৪০ শ্রীবরদীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত ঝিনাইগাতীতে তিন ভিক্ষুক পেলেন দোকানের মালামাল, একজন অটোরিকশা বেতনের ১০ শতাংশ সরকারি কোষাগারে ফিরিয়ে দেন প্রধানমন্ত্রী নকলায় দীর্ঘদিনের ভাঙা সড়ক সংস্কার করলেন ইউপি চেয়ারম্যান প্রার্থী সবুজ, স্বস্তিতে এলাকাবাসী শেরপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

কেনিয়ায় প্রকাশ্যে সংসদ সদস্যকে গুলি করে হত্যা

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১ মে, ২০২৫
আন্তর্জাতিক ডেস্ক : কেনিয়ার রাজধানী নাইরোবির এনগং রোডে স্থানীয় সময় বুধবার সন্ধ্যায় একটি ট্রাফিক সিগনালে গাড়ি থামানোর পর সংসদ সদস্য চার্লস ওংঅন্ডো ওয়্যারকে গুলি করে হত্যা করা হয়েছে। দেশটির পুলিশ এ তথ্য জানিয়েছে।

পুলিশের ভাষ্যমতে, ঘটনাস্থলে উপস্থিত পথচারীরা একটি মোটরসাইকেলের যাত্রীকে এমপির গাড়ির দিকে গুলি ছুড়তে দেখেছেন।

কেনিয়ার ন্যাশনাল পুলিশ সার্ভিসের মুখপাত্র মুচিরি নিয়াগা এক বিবৃতিতে বলেছেন, ‘এই হত্যাকাণ্ডের ধরন দেখে মনে হচ্ছে, এটি পরিকল্পিত ও পূর্বনির্ধারিত ছিল।’

তিনি আরো বলেন, এখনো এ বিষয়ে বিস্তারিত জানানোর সময় হয়নি। ওয়্যার পশ্চিম কেনিয়ার কাসিপুল এলাকার সংসদ সদস্য ছিলেন। তিনি মধ্য ডানপন্থী অরেঞ্জ ডেমোক্রেটিক মুভমেন্টের (ওডিএম) প্রতিনিধিত্ব করতেন। দলটি ২০০৫ সালের প্রস্তাবিত সংবিধান সংশোধনের বিরোধিতা করে গঠিত হয়, সমালোচকদের মতে যা প্রেসিডেন্টকে অতিরিক্ত ক্ষমতা প্রদান করত।

কেনিয়ার ডেইলি নেশন পত্রিকার প্রতিবেদন অনুযায়ী, ওয়্যার প্রকাশ্যে অভিযোগ করেছিলেন, তার জীবন হুমকির মুখে রয়েছে। মধ্য ডান ইউনাইটেড ডেমোক্রেটিক অ্যালায়েন্সের মিত্র ও কেনিয়ার প্রেসিডেন্ট উইলিয়াম রুটো ওয়্যারের পরিবার ও কাসিপুলের জনগণের প্রতি সমবেদনা জানিয়েছেন। তিনি এক্সে লিখেছেন, ‘আমরা পুলিশকে এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করতে আহ্বান জানাচ্ছি। দোষীদের অবশ্যই বিচারের মুখোমুখি করতে হবে।’

ওডিএম প্রতিষ্ঠাতা ও সাবেক প্রধানমন্ত্রী রাইলা ওডিঙ্গা বলেন, কেনিয়া তার ‘একজন বীর সন্তানকে’ হারাল।

২০২২ সালের নির্বাচনে রুটোর কাছে পরাজয়ের পর ওডিঙ্গা ফলাফল চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে এক আবেদনে জানান, ভোটটি ছিল ‘পূর্বপরিকল্পিত অবৈধ ও অপরাধমূলক ষড়যন্ত্রে ভরপুর’। পরে চলতি বছরের মার্চে ওডিঙ্গা ও রুটো একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেন, যেখানে তারা ‘একটি বিস্তৃত সরকার’ গঠনের লক্ষ্যে একসঙ্গে কাজ করতে সম্মত হন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com