1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রীকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন চার মুখ, রাতে শপথ মাদকবিরোধী স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে মাদকসহ দুই মাদক কারবারিকে ধরে পুলিশে সোপর্দ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন নবনির্বাচিত রাষ্ট্রপতি নালিতাবাড়ীতে কৃষক-কৃষাণীর মাঝে কাঁঠালের চারা বিতরণ ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে ইসলামী আন্দোলনের বিক্ষোভ নকলায় মাছ ধরতে গিয়ে স্রোতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার ভুয়া খবর বিষয়ক সতর্কবার্তা দিলো ভারতীয় হাইকমিশন শেরপুরে করাতকলে ৫ হাজার টাকা জরিমানা

জমির বায়না দিয়ে বেকায়দায় ব্যবসায়ী, টাকা নিয়ে উধাও বিক্রেতা

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১১ জুন, ২০২০

শেরপুর: শেরপুরের ঝিনাইগাতি উপজেলাস্থ তিনানী বাজার সংলগ্ন দুই শতাংশ জমি কিনতে গিয়ে বেকায়দায় পড়েছেন ক্রেতা ও বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব আব্দুস সামাদ। বায়না দেওয়া এক লাখ সত্তর হাজার টাকা নিয়ে উধাও হয়েছে ওই জমির মালিক ও বিক্রেতা মোফাজ্জল হোসেন।
জানা গেছে, তিনানী বাজার থেকে পশ্চিমে দেবত্তরপাড়ায় ব্যবসায়ী আব্দুস সামাদ এর জমি সংলগ্ন দুই শতাংশ জমি রয়েছে দরিদ্র মোফাজ্জল হোসেনের। সম্প্রতি ওই জমিটুকু স্থানীয় সাজু নামে এক মধ্যস্থতাকারীর মাধ্যমে দুই লাখ সত্তর হাজার টাকায় বিক্রির চুক্তি হয়। চুক্তির পর প্রথমে ৪০ হাজার টাকায় দিয়ে জমি ক্রেতা মোফাজ্জলের কাছ থেকে বিক্রেতা আব্দুস সামাদ নন জুডিশিয়াল স্ট্যাম্পে লিখিত আকারে ক্ষমতা নেন। এরপর আরও এক লাখ ত্রিশ হাজার মিলে মোট এক লাখ সত্তর হাজার টাকা মধ্যস্থতাকারী সাজুর মাধ্যমে বিক্রেতা মোফাজ্জলকে প্রদান করের আব্দুস সামাদ। এরপর নির্ধারিত তারিখ অনুযায়ী বিক্রেতা ও ক্রেতাসহ সংশ্লিষ্ট অন্যরা উপজেলা সাব-রেজিস্ট্রারের কার্যালয়ে হাজির হন এবং যথারীতি সরকারের যাবতীয় ফি ব্যাংক এর মাধ্যমে প্রদান করেন ক্রেতা আব্দুস সামাদ। কিন্তু ঠিক এসময় বিক্রেতা মোফাজ্জল প্রকৃতির ডাকে সাড়া দেওয়ার অজুহাতে কেটে পড়েন। এরপর থেকে আর তার খোঁজ পাওয়া যাচ্ছে না। এমতাবস্থায় এক লাখ সত্তর হাজার টাকা খুইয়ে হতাশায় ক্রেতা আব্দুস সামাদ।
মধ্যস্থাকারী সাজু জানান, দুই লাখ সত্তর হাজার টাকায় আমি জমি বিক্রি করে দিয়ে এক লাখ সত্তর হাজার টাকা নগদ কাছ থেকে নিয়ে মোফাজ্জলকে বুঝিয়ে দিয়েছি। মোফাজ্জল ওই টাকা আত্মসাত করে পালিয়েছে। এ নিয়ে এখন আমি বেকায়দায় পড়েছি।
বিক্রেতা মোফাজ্জল এর চাচা হাশেম জানান, দুই লাখ সত্তর হাজার টাকায় জমি বিক্রি করে এক লাখ সত্তর হাজার টাকা আমি নিজে সাজুর কাছ কাছ থেকে গুনে নিয়ে ভাতিজা মোফাজ্জলকে দিয়েছি। এখন সে ওই টাকা নিয়ে পালিয়েছে।
আব্দুস সামাদ জানান, আমার এক লাখ সত্তর হাজার টাকা আত্মসাত করে পালিয়ে উল্টো আমাকেই বেকায়দায় ফেলার চেষ্টা করছে জমির বিক্রেতা মোফাজ্জল। আমি এর সুষ্ঠু সমাধান চাই।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com