1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ১১:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
১৭ বছরের আন্দোলনের পর নতুন বাংলাদেশ গড়ার সুযোগ এসেছে: মির্জা ফখরুল ভারতের জার্সিতে খেলতে নেমেই শচীনের রেকর্ড ভাঙলেন ১৫ বছরের সূর্যবংশী হালুয়াঘাটে এনটিভির ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে নেত্রকোণায় প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত এক অর্থবছরে প্রায় ১৬ কোটি টাকা রাজস্ব আদায় ময়মনসিংহ সদরের এসি ল্যান্ড হুমাইরার বান্দরবানে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ কেএনএর সদস্য আটক সাঙ্গুতে নৌকা চালিয়ে শিক্ষকদের বেতন, এবার জাতীয়করণ হচ্ছে তিন্দু বিদ্যালয় শাহজালাল বিমানবন্দর এলাকায় সাঁড়াশি অভিযান, আটক ৮২ দুর্নীতি-অবহেলায় বদলি নয়, হবে চাকরিচ্যুতি: স্বাস্থ্যমন্ত্রী নকলায় ডোবা থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

পররাষ্ট্র মন্ত্রণালয়ের ফেসবুক পেজ হ্যাকড

  • আপডেট টাইম :: রবিবার, ৪ মে, ২০২৫

বাংলার কাগজ ডেস্ক : পররাষ্ট্র মন্ত্রণালয়ের অফিসিয়াল ফেসবুক পেজ হ্যাকড হয়েছে। পেজটি পুরোপুরি উদ্ধার না হওয়া পর্যন্ত এই পেজ থেকে পোস্ট বা শেয়ার করা কোনো বার্তা বিশ্বাস না করার জন্য সকলের প্রতি অনুরোধ জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। শনিবার (৩ মে) রাতে মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কিছু অনুপযুক্ত কন্টেন্ট কিছুক্ষণের জন্য যথাযথ অনুমোদন ছাড়াই ওই পেজ থেকে শেয়ার করা হয়েছে। পেজটি উদ্ধারে কাজ করা হচ্ছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, পেজটি বর্তমানে রক্ষণাবেক্ষণাধীন এবং বিষয়টি তদন্ত করতে ও ভবিষ্যতে এ ধরণের ঘটনার পুনরাবৃত্তি রোধে সুরক্ষা ব্যবস্থা জোরদারে ব্যবস্থা নেওয়া হচ্ছে। আপাতত সম্পূর্ণ ঠিক না হওয়া পর্যন্ত সবাইকে ফেসবুক পেজের কোনও পোস্ট বা বার্তা বিশ্বাস, শেয়ার বা যোগাযোগ না করার জন্য অনুরোধ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা মন্ত্রণালয়ের তথ্য অন্যান্য ভেরিফায়েড প্ল্যাটফর্ম যেমন- অফিসিয়াল ওয়েবসাইট ও প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com