1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০১:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
তেহরানে আলি খামেনির জানাজা অনুষ্ঠিত, শেষ বিদায়ে মানুষের ঢল মানুষকে হত্যা করা সম্ভব, আদর্শকে নয়: ইরান প্যারাগুয়েকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে ফ্রান্স চলতি সপ্তাহেই পাকিস্তানে আলোচনায় বসছে যুক্তরাষ্ট্র-ইরান এবার ভূমিকম্পে বিধ্বস্ত ভেনিজুয়েলার পাশে দাঁড়ালেন মেসি দেশব্যাপী ডেঙ্গুর ভয়াবহ পরিস্থিতির আশঙ্কা ১৭ বছরের আন্দোলনের পর নতুন বাংলাদেশ গড়ার সুযোগ এসেছে: মির্জা ফখরুল ভারতের জার্সিতে খেলতে নেমেই শচীনের রেকর্ড ভাঙলেন ১৫ বছরের সূর্যবংশী হালুয়াঘাটে এনটিভির ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে নেত্রকোণায় প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

ধানের খড় খেয়েছে গরু তাই নিয়ে সংঘর্ষ, আহত অর্ধশত

  • আপডেট টাইম :: সোমবার, ৫ মে, ২০২৫

সিলেট : হবিগঞ্জের বানিয়াচং উপজেলার উত্তর সাঙ্গর এলাকায় গরুর ধানের খড় খাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে মহিলাসহ অর্ধশতাধিক আহত হয়েছেন। সোমবার (৫ মে) দুপুরে এ সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে।

গুরুতর আহত টেটাবিদ্ধ কয়েকজনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীরা জানায়, সোমবার সকালে উত্তর সাঙ্গর গ্রামের আইয়ুব আলীর গরু প্রতিবেশী হামিদা বেগমের ধানের খড় খায়। এনিয়ে সকালে দু’পক্ষের মহিলাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। প্রায় দুই ঘন্টাব্যাপী সংঘর্ষে উভয়পক্ষের অর্ধশতাধিক লোক আহত হয়েছেন। আহতদেরকে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক টেটাবিদ্ধ অন্তত ১৫ জনকে সিলেট ও ঢাকায় পাঠায়।

বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা জানান, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com