1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৬:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাভারে এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণ, আহত কয়েকজন বাল্যবিবাহ প্রতিরোধে শেরপুরে নারী ফুটবলারদের বাইসাইকেল প্রদান মাদ্রাসাগুলোতে স্কুলের তুলনায় অনেক ভালো লেখাপড়া হয়: মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে তুমুল সংঘর্ষ, আহত ৪০ শ্রীবরদীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত ঝিনাইগাতীতে তিন ভিক্ষুক পেলেন দোকানের মালামাল, একজন অটোরিকশা বেতনের ১০ শতাংশ সরকারি কোষাগারে ফিরিয়ে দেন প্রধানমন্ত্রী নকলায় দীর্ঘদিনের ভাঙা সড়ক সংস্কার করলেন ইউপি চেয়ারম্যান প্রার্থী সবুজ, স্বস্তিতে এলাকাবাসী শেরপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত অক্টোবরে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্ততি ইসির: প্রথম ধাপে ইউপি ও পৌরসভা

পাকিস্তানের হামলায় ভারতে তিনজন নিহত

  • আপডেট টাইম :: বুধবার, ৭ মে, ২০২৫

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানে ক্ষেপণাস্ত্র হামলার জবাবে ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গোলাবর্ষণে অন্তত তিনজন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন বলে জানিয়েছে ভারতীয় সেনাবাহিনী।

ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য সম্প্রচার বিভাগের অতিরিক্ত মহাপরিচালক এক্স এ জানিয়েছেন, বুধবার দিবাগত রাত আনুমানিক পৌনে তিনটায় জম্মুর পুঞ্চ-রাজৌরি সীমান্তের ভিম্বার গলিতে কামান থেকে গোলা ছুড়ে যুদ্ধবিরতি লঙ্ঘন করে পাকিস্তান। তিনি জানান, ভারতীয় সেনাবাহিনী ধাপে ধাপে এর উপযুক্ত জবাব দিচ্ছে।

রয়টার্স জানিয়েছে, গুলির ঘটনায় দুই নারী আহত হয়েছেন, যাদের একজনের অবস্থা আশঙ্কাজনক। এরই মধ্যে ভারতীয় সেনাবাহিনী জানিয়েছে, পাকিস্তানি গোলার আঘাতে তিনজন বেসামরিক নাগরিক প্রাণ হারিয়েছেন।

অন্যদিকে পাকিস্তানের সম্প্রচারমাধ্যম জিও নিউজ জানায়, দেশটির সেনাবাহিনী নিয়ন্ত্রণ রেখার ধুনদিয়াল সেক্টরে ভারতীয় সেনাবাহিনীর একটি ব্রিগেড সদরদপ্তরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে তা ধ্বংস করেছে।

এর আগে মঙ্গলবার দিবাগত রাতে ভারতও আজাদ কাশ্মীর ও পাঞ্জাবের অন্তত পাঁচটি স্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এর মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী ভারতের হামলাকে ‘কাপুরুষোচিত’ আখ্যা দিয়ে জানান, কোটলি, ভাওয়ালপুর ও মুজাফফরাবাদে হামলা চালানো হয়েছে। তিনি বিবিসিকে আরও জানিয়েছেন, ভারতীয় হামলায় দুই শিশুসহ আটজন নিহত হয়েছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com