1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৬:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাভারে এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণ, আহত কয়েকজন বাল্যবিবাহ প্রতিরোধে শেরপুরে নারী ফুটবলারদের বাইসাইকেল প্রদান মাদ্রাসাগুলোতে স্কুলের তুলনায় অনেক ভালো লেখাপড়া হয়: মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে তুমুল সংঘর্ষ, আহত ৪০ শ্রীবরদীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত ঝিনাইগাতীতে তিন ভিক্ষুক পেলেন দোকানের মালামাল, একজন অটোরিকশা বেতনের ১০ শতাংশ সরকারি কোষাগারে ফিরিয়ে দেন প্রধানমন্ত্রী নকলায় দীর্ঘদিনের ভাঙা সড়ক সংস্কার করলেন ইউপি চেয়ারম্যান প্রার্থী সবুজ, স্বস্তিতে এলাকাবাসী শেরপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত অক্টোবরে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্ততি ইসির: প্রথম ধাপে ইউপি ও পৌরসভা

পাকিস্তানের হামলার ভয়ে ভারতের একাধিক বিমানবন্দর বন্ধ

  • আপডেট টাইম :: বুধবার, ৭ মে, ২০২৫

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের হামলার ভয়ে উত্তর ভারতের একাধিক বিমানবন্দর অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেয়া হয়েছে। বিমানবন্দরগুলোর বহু অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করা হয়েছে। যাত্রীদের সুবিধার্থে বিবৃতি প্রকাশ করেছে এয়ার ইন্ডিয়া, স্পাইসজেট ও ইন্ডিগোসহ একাধিক বিমান সংস্থা। খবর আনন্দবাজার।

এয়ার ইন্ডিয়ার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে বলা হয়েছে, সাম্প্রতিক পরিস্থিতিতে জম্মু, শ্রীনগর, লেহ, জোধপুর, অমৃতসর, ভুজ, জামনগর, চণ্ডীগড় এবং রাজকোট থেকে বুধবার দুপুর ১২টা পর্যন্ত সব বিমান চলাচল বাতিল করা হয়েছে। এই বিমানবন্দরগুলোতে যে ফ্লাইটগুলো নামার কথা ছিল, সেগুলোও বাতিল করা হয়েছে। অমৃতসরগামী দুটি আন্তর্জাতিক ফ্লাইটকে দিল্লিতে নামানো হয়েছে বলেও জানিয়েছে সংস্থাটি।

স্পাইসজেটের বিবৃতিতে বলা হয়েছে, ধর্মশালা, লেহ, শ্রীনগর, অমৃতসরসহ উত্তর ভারতের একাধিক বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ। যাত্রীদের যাত্রার আগে সংশ্লিষ্ট তথ্য যাচাই করারও আহ্বান জানানো হয়েছে বিবৃতিতে।

একইভাবে ইন্ডিগো জানিয়েছে, শ্রীনগর, জম্মু, অমৃতসর, লেহ, চণ্ডীগড় ও ধর্মশালা থেকে সব বিমান বাতিল করা হয়েছে। পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত ওই বিমানবন্দরগুলোতে কোনো বিমান উঠবে বা নামবে না। জোধপুর ও বিকানের থেকেও বিমান পরিসেবা ব্যাহত হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com